মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

খেলাধুলা

১৫ বছরে প্রথমবার টেস্টে এমন নজির ভারতের

১৫ বছরে প্রথমবার টেস্টে এমন নজির ভারতের

ঘরের মাঠেও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে নেমেছে ভারত। মুল্লানপুরে আগে ব্যাট করতে নামা শুভমান গিলের দল ১৫ বছরে প্রথমবার একটি নজির গড়েছে। ভারতের মাটিতে টেস্ট চলছে, অথচ স্বাগতিকদের একাদশে নেই রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার কেউই।

এর আগে সর্বশেষ ২০১০ সালে নাগপুর টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষ এই দুই অভিজ্ঞ তারকার কেউ ছিলেন না। তবে হরভজন সিং ও প্রজ্ঞান ওঝার মতো বিশেষজ্ঞ স্পিনারদের দাপুটে পারফরম্যান্সে ইনিংস এবং ১৯৮ রানের বড় ব্যবধানে জেতে স্বাগতিকরা। এরপর থেকে ঘরের মাঠে ৬৯ টেস্ট খেলেছিল ভারত, যেখানে জাদেজা-অশ্বিনের মধ্যে অন্তত একজন একাদশে খেলেছেন।

অশ্বিন অবশ্য ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। ১০৬ টেস্টে তিনি ৫৩৭টি উইকেট নিয়েছেন। অশ্বিন ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। তবে জাদেজার সামনে এখনও টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটের দরজা খোলা। যদিও আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্টে নেই বাঁ-হাতি এই স্পিন অলরাউন্ডার। ৮৯ টেস্টের তার শিকার ৩৪৮ উইকেট।

জাদেজাও না থাকায় বিশেষজ্ঞ স্পিনার হিসেবে এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে মানভ সুথারের। পাশাপাশি ভারতের একাদশে অভিজ্ঞ দুই স্পিনার কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দরও আছেন। ২০১৮ সালের পর প্রথমবার আফগানিস্তানের সঙ্গে টেস্ট খেলতে নেমেছে ভারত। যদিও ম্যাচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়, তবে দলের ভারসাম্যপূর্ণ সমন্বয় খুঁজতে পরীক্ষা-নিরীক্ষার ভালো সুযোগ রয়েছে গৌতম গম্ভীরের সামনে।

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের আর ৯টি ম্যাচ বাকি। যেখানে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের সঙ্গে দুই টেস্টের অ্যাওয়ে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের হোম সিরিজ রয়েছে। ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে এর মধ্যে সাতটি ম্যাচে জিততে হবে শুভমান গিলের দলকে। বর্তমানে তারা চ্যাম্পিয়নশিপ টেবিলের ছয়ে অবস্থান করছে।

আরও

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

খেলাধুলা

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। এ ছাড়া এবার প্রথমবারের মতো শি...

২০২৬-০৭-১৬ ১২:৪৩

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

খেলাধুলা

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।...

২০২৬-০৭-১৬ ০৯:০৭

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

খেলাধুলা

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে নকআউটে আর্জেন্টিনার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল কয়েকবার। কিন্তু প্রত্যেক ম্যাচ জেতার পর কোচ ও অধিনায়কের কণ্ঠে...

২০২৬-০৭-১৬ ০৮:৫৬

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

খেলাধুলা

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

হ্যারি কেইন নাকি লিওনেল মেসি, জ্যুড বেলিংহ্যাম নাকি এনজো ফার্নান্দেজ— ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনালে মাঠের ভেতর...

২০২৬-০৭-১৫ ২২:৫৪