একই সঙ্গে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া পুলিশ অধিদপ্তরের এআইজি সহেলী ফেরদৌসকে এপিবিএনের অতিরিক্ত ডিআইজি, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার কাজী মো. ছোয়াইবকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার পদে স্থানান্তর করা হয়েছে।
অন্যদিকে পুলিশ সুপার মো. মনিরুজ্জামানকে সিআইডির পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তরের ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীরকে পুলিশ অধিদপ্তরের (টিআর পদে) ডিআইজি এবং পুলিশ অধিদপ্তরের (টিআর পদে) ডিআইজি মাহফুজুর রহমানকে রাজশাহী সারদা বিপিএর ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তাদের বদলি বা পদায়ন জনস্বার্থে করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।