বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

খেলাধুলা

২০২৬ বিশ্বকাপ মাতাবে যেসব নতুন নিয়ম

২০২৬ বিশ্বকাপ মাতাবে যেসব নতুন নিয়ম

আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলের বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন এনেছে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। নতুন নিয়মগুলো আনুষ্ঠানিকভাবে ২০২৬-২৭ মৌসুম থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও আসন্ন বিশ্বকাপেই প্রথমবারের মতো বড় পরিসরে এগুলোর প্রয়োগ দেখা যাবে।

ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়েরলুইজ কলিনা জানিয়েছেন, বর্ণবাদ ও বৈষম্য রোধ, সময় নষ্ট কমানো এবং খেলার গতি বাড়ানোর লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে।

মুখ ঢাকলেই সরাসরি লাল কার্ড

নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালে কোনো উত্তপ্ত পরিস্থিতি বা বিরোধের সময় কোনো খেলোয়াড় যদি হাত, বাহু কিংবা জার্সি দিয়ে নিজের মুখ ঢেকে ফেলেন, তবে তাকে সরাসরি লাল কার্ড দেখানো হবে।

মূলত বর্ণবাদী বা আপত্তিকর মন্তব্য করে মুখ লুকিয়ে দায় এড়ানোর প্রবণতা ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে একই ক্লাবের দুই ভিন্ন দেশের খেলোয়াড় বন্ধুত্বপূর্ণ আলাপের সময় মুখ ঢাকলে সেটিকে অপরাধ হিসেবে গণ্য করা হবে না।

প্রতিবাদে মাঠ ছাড়লে লাল কার্ড, ম্যাচও হারাবে দল

রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কোনো খেলোয়াড় মাঠ ছেড়ে বেরিয়ে গেলে তাকে সরাসরি লাল কার্ড দেখানো হবে।

একইসঙ্গে কোনো কোচ বা টিম অফিশিয়াল খেলোয়াড়দের মাঠ ছাড়তে উৎসাহ দিলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এমন পরিস্থিতিতে ম্যাচ পরিত্যক্ত হলে প্রতিপক্ষ দলকে বিজয়ী ঘোষণা করা হবে।

সময় নষ্ট ঠেকাতে ৫ সেকেন্ডের কাউন্টডাউন

সময় অপচয় কমাতে থ্রো-ইন ও গোল-কিকের জন্য নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

রেফারিরা হাত উঁচিয়ে দৃশ্যমান ৫ সেকেন্ডের কাউন্টডাউন শুরু করবেন। নির্ধারিত সময়ের মধ্যে থ্রো-ইন না নিলে বলের দখল চলে যাবে প্রতিপক্ষের কাছে। আর গোলরক্ষক ৫ সেকেন্ডের মধ্যে গোল-কিক না নিলে প্রতিপক্ষ দল পাবে কর্নার কিক।

বদলি খেলোয়াড়দের জন্য নতুন নিয়ম

ফোর্থ আম্পায়ার বদলির সংকেত দেওয়ার পর মাঠ ছাড়তে থাকা খেলোয়াড়কে ১০ সেকেন্ডের মধ্যে সবচেয়ে কাছের সাইডলাইন দিয়ে মাঠের বাইরে যেতে হবে।

যদি নির্ধারিত সময়ের মধ্যে খেলোয়াড় মাঠ না ছাড়েন, তাহলে তার বদলি হিসেবে নামতে যাওয়া ফুটবলারকে অতিরিক্ত এক মিনিট অপেক্ষা করতে হবে। গুরুতর চোট বা নিরাপত্তাজনিত পরিস্থিতিতে অবশ্য এই নিয়ম শিথিল করা যেতে পারে।

চিকিৎসার পর এক মিনিট মাঠের বাইরে থাকতে হবে

মাঠে চিকিৎসা নেওয়ার পর আউটফিল্ড খেলোয়াড়দের খেলা পুনরায় শুরু হওয়ার পর বাধ্যতামূলকভাবে এক মিনিট মাঠের বাইরে থাকতে হবে।

তবে গোলরক্ষকের চোট, মাথায় গুরুতর আঘাত, একই দলের খেলোয়াড়দের সংঘর্ষ কিংবা পেনাল্টি শ্যুটারের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

ভিএআরের ক্ষমতা আরও বাড়ছে

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-এর ক্ষমতাও বাড়ানো হয়েছে। ভুল খেলোয়াড়কে কার্ড দেখানো, ভুলভাবে দ্বিতীয় হলুদ কার্ড দেওয়া কিংবা ভুল কর্নার সিদ্ধান্ত সংশোধনে এখন ভিএআর ব্যবহার করা যাবে।

এছাড়া কর্নার বা ফ্রি-কিক নেওয়ার আগে আক্রমণভাগের খেলোয়াড়ের ফাউল ধরা পড়লে ভিএআর রেফারিকে অন-ফিল্ড রিভিউয়ের পরামর্শ দিতে পারবে।

বাধ্যতামূলক হাইড্রেশন ব্রেক

বিশ্বকাপের প্রতিটি ম্যাচের দুই অর্ধে বাধ্যতামূলকভাবে তিন মিনিটের হাইড্রেশন ব্রেক রাখা হবে। সাধারণত প্রতি অর্ধের ২২ মিনিটের কাছাকাছি সময়ে এই বিরতি দেওয়া হবে।

গোলরক্ষকের চিকিৎসার সময় কোচিং নিষিদ্ধ

নতুন নিয়ম অনুযায়ী, গোলরক্ষক চিকিৎসা নেওয়ার সময় অন্য খেলোয়াড়রা সাইডলাইনে গিয়ে কোচের কাছ থেকে কৌশলগত নির্দেশনা নিতে পারবেন না। তাদের মাঠের ভেতরেই অবস্থান করতে হবে।

ফিফার মতে, এসব পরিবর্তনের মাধ্যমে ফুটবলকে আরও গতিময়, ন্যায়সঙ্গত এবং শৃঙ্খলাপূর্ণ করে তোলাই মূল লক্ষ্য।

আরও

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

খেলাধুলা

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। এ ছাড়া এবার প্রথমবারের মতো শি...

২০২৬-০৭-১৬ ১২:৪৩

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

খেলাধুলা

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।...

২০২৬-০৭-১৬ ০৯:০৭

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

খেলাধুলা

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে নকআউটে আর্জেন্টিনার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল কয়েকবার। কিন্তু প্রত্যেক ম্যাচ জেতার পর কোচ ও অধিনায়কের কণ্ঠে...

২০২৬-০৭-১৬ ০৮:৫৬

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

খেলাধুলা

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

হ্যারি কেইন নাকি লিওনেল মেসি, জ্যুড বেলিংহ্যাম নাকি এনজো ফার্নান্দেজ— ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনালে মাঠের ভেতর...

২০২৬-০৭-১৫ ২২:৫৪