বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

দূরবার্তা

২৪ ঘণ্টায় ইরানে দুই শতাধিক স্থাপনায় ইসরায়েলের হামলা

২৪ ঘণ্টায় ইরানে দুই শতাধিক স্থাপনায় ইসরায়েলের হামলা

ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে গত ২৪ ঘণ্টায় ৪০০টি আক্রমণ মিশন পরিচালনা করেছে ইসরায়েলি বাহিনী। এতে ইরানের ২০০টির বেশি অবকাঠামো লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

 

রোববার সেনাবাহিনীর মুখপাত্র এলা ওয়াওয়েইয়া জানান, এসব হামলায় ইরানের জরুরি কমান্ড কাঠামোর কয়েকজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। একই সঙ্গে লেবাননেও হামলা অব্যাহত রয়েছে এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তা বন্ধ হবে না।

 

ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে ইরানে প্রায় ৪ হাজার ৭০০টি আক্রমণ মিশনে ৭ হাজার ৬০০টির বেশি হামলা চালানো হয়েছে। এতে প্রায় ২ হাজার সরকারি স্থাপনা এবং ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৪ হাজার ৭০০টি স্থানে আঘাত করা হয়েছে।

 

এদিকে লেবাননেও প্রায় ১ হাজার ১০০টি স্থাপনায় হামলার কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ক্ষেপণাস্ত্র গুদাম, কমান্ড সেন্টার ও হিজবুল্লাহর রাদওয়ান বাহিনীর অবস্থান ছিল।

 

হতাহতের বিষয়ে ইসরায়েল জানিয়েছে, এখন পর্যন্ত দেশটিতে ১৫ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১৩ বেসামরিক ও দুই সেনাসদস্য। আহত হয়েছেন ৩ হাজার ৩১০ জন, তাদের মধ্যে ৪৩৬ শিশু।

 

অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, সংঘাতে তাদের ১৩ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

 

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর এই সংঘাত শুরু হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ৪৮ শীর্ষ কর্মকর্তা নিহত হন। এরপর ২ মার্চ লেবাননের হিজবুল্লাহ যুদ্ধে যোগ দিলে সংঘাত আরও বিস্তৃত হয়।

আরও

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

দূরবার্তা

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

দূরবার্তা

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

দূরবার্তা

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

২০২৬-০৭-১৫ ২২:৫৮

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

দূরবার্তা

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

২০২৬-০৭-১৫ ২২:৩৭

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

দূরবার্তা

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

২০২৬-০৭-১৫ ১৮:০৪

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

দূরবার্তা

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতেও...

২০২৬-০৭-১৫ ১৩:২৫