সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

বণিক বার্তা

৫০ শতাংশ পেনশন সমর্পণকারীদের অর্থ ফেরতের দাবি

৫০ শতাংশ পেনশন সমর্পণকারীদের অর্থ ফেরতের দাবি

সমর্পণ করা ৫০ শতাংশ পেনশনের অর্থ ফেরত দেওয়া এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে ‘৫০% পেনশন সমর্পণকারী কল্যাণ সমিতি, বাংলাদেশ’-এর অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাজধানীর মালিবাগের হোসাফ টাওয়ারে আয়োজিত সভায় সংগঠনের আহ্বায়ক ড. রুহুল আমিন চৌধুরী সভাপতিত্ব করেন। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও সংগঠনের নেতারা অংশ নেন।

সভায় ৫০ শতাংশ সমর্পিত পেনশনের অর্থ ফেরত দেওয়া, পেনশনারদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং বিদ্যমান বৈষম্য নিরসনের বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, ২০১৭ সালের ১ জুলাই থেকে কার্যকর সরকারি আদেশের আওতায় যারা ৫০ শতাংশ পেনশন সমর্পণ করেছেন, তাদের সমর্পিত অর্থ ফেরত দেওয়ার জন্য এখনো কোনো নীতি বা বিধান করা হয়নি। অন্যদিকে, এর আগে শতভাগ পেনশন উত্তোলনকারীদের একটি নির্দিষ্ট সময় পর পুনরায় পেনশন পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

এ অবস্থাকে বৈষম্যমূলক ও অমানবিক উল্লেখ করে বক্তারা বলেন, একই দেশের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য ভিন্ন নীতি গ্রহণ ন্যায়সংগত নয়। অবসর-পরবর্তী জীবনে পেনশনারদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে এ বৈষম্য দূর করা জরুরি।

সভা থেকে ৫০ শতাংশ সমর্পিত পেনশনের অর্থ ফেরত দেওয়ার জন্য প্রয়োজনীয় নীতি ও বিধান প্রণয়ন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় ফজলুল হক মনোয়ার, খন্দকার আবিদ আহম্মেদ, মো. মনিরুল ইসলাম শেখ, মো. ফারুক আহম্মেদ চৌধুরী, মর্জিনা খাতুনসহ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের পেনশনাররা উপস্থিত ছিলেন।

আরও

বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম

বণিক বার্তা

বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম

বাংলাদেশের কমব্যাট স্পোর্টসের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনায় শুক্রবার (১...

২০২৬-০৯-১৭ ২১:২২

পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

বণিক বার্তা

পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বৃহস্পতিবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়া...

২০২৬-০৯-১৭ ২১:২০

বসুন্ধরা আইসিসিবির প্রিমিয়াম প্রাঙ্গণে জমজমাট ‘সুপার সেল কার বাজার’

বণিক বার্তা

বসুন্ধরা আইসিসিবির প্রিমিয়াম প্রাঙ্গণে জমজমাট ‘সুপার সেল কার বাজার’

দেশের অন্যতম শীর্ষ ও আধুনিক আন্তর্জাতিক মানের প্রদর্শনী কেন্দ্র ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) প্রাঙ্গণ...

২০২৬-০৯-১৭ ২১:১৭

বিপিসির সাবেক কর্তাদের এজাজ-প্রতিষ্ঠানে যোগ, প্রশ্ন স্বার্থসংঘাত নিয়ে

বণিক বার্তা

বিপিসির সাবেক কর্তাদের এজাজ-প্রতিষ্ঠানে যোগ, প্রশ্ন স্বার্থসংঘাত নিয়ে

রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবস...

২০২৬-০৯-১৬ ১৬:০৪

আইসিসিবির বিশাল আয়োজনে পর্যটনের নতুন সম্ভাবনার দুয়ার খুলছে

বণিক বার্তা

আইসিসিবির বিশাল আয়োজনে পর্যটনের নতুন সম্ভাবনার দুয়ার খুলছে

দেশ-বিদেশ ভ্রমণের নানা আয়োজন, পর্যটন পণ্য ও সেবার প্রদর্শনী এবং পর্যটন বিনিয়োগের নতুন সম্ভাবনা নিয়ে রাজধানীর বুকে শুরু হ...

২০২৬-০৯-১৫ ১৯:১৩

বৈষম্যবিরোধী অঙ্গীকার থেকে ১১ হাজার কোটি টাকার কেলেঙ্কারি

বণিক বার্তা

বৈষম্যবিরোধী অঙ্গীকার থেকে ১১ হাজার কোটি টাকার কেলেঙ্কারি

বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তব...

২০২৬-০৯-১৪ ১৭:৪৫