বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

চলতি বার্তা

আগামী চার বছর ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন চলবে: প্রতিমন্ত্রী শাহে আলম

আগামী চার বছর ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন চলবে: প্রতিমন্ত্রী শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, আগামী চার বছরে সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন ও পুনঃখনন কার্যক্রম চলমান থাকবে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ বাজার এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খনন করা বিলহামলা খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও জানান, আগামী পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। প্রথম পর্যায়ে শিবগঞ্জ উপজেলায় তিন হাজারের বেশি কৃষকের হাতে এ কার্ড তুলে দেওয়া হবে। তিনি বলেন, বিএনপির দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড কার্যক্রম, ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সেবাইতদের ভাতা প্রদান এবং কৃষকদের ঋণ মওকুফ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমান, নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম এবং সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম মানিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ২০২৫–২৬ অর্থবছরে বগুড়ার বিলহামলা খাল প্রায় সাড়ে তিন কিলোমিটার পুনঃখনন করা হবে। এতে প্রকৃত শ্রমিকদের পাশাপাশি স্বেচ্ছাশ্রমে অংশ নেওয়া ব্যক্তিরাও কাজ করবেন।

এদিকে একই সময়ে জেলার কাহালু উপজেলার গিরাইল এলাকায় জিয়াখাল খনন কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন। তিনি নিজে মাথায় টুকরি নিয়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন।

আরও

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চলতি বার্তা

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

চলতি বার্তা

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

চলতি বার্তা

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

চলতি বার্তা

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯