বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

আইভির কারামুক্তির পথ সহজ হলো,নতুন কোন মামলায় গ্রেপ্তার না দেখানোর নির্দেশ হাইকোর্টের

আইভির কারামুক্তির পথ সহজ হলো,নতুন কোন মামলায় গ্রেপ্তার না দেখানোর নির্দেশ হাইকোর্টের

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী-কে নতুন কোনো মামলায় গ্রেপ্তার না দেখানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।এর ফলে তার কারামুক্তির পথ অনেকটাই সহজ হয়ে গেছে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

রোববার (২৬ এপ্রিল)দুপুরে হাইকোর্ট এ আদেশ দেন। এদিন আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের জানান, সেলিনা হায়াৎ আইভী হাইকোর্ট থেকে ১০টি মামলায় জামিন পেয়েছেন। তবে নতুন করে আরও দুই মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এই শ্যোন অ্যারেস্টের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হলে আদালত এ নির্দেশ দেন।

সর্বশেষ ১৩ এপ্রিল বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় করা একটি হত্যা মামলায় কারাবন্দী আইভীকে গ্রেপ্তার দেখানো হয়। এ নিয়ে মোট ১২টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি। বর্তমানে তিনি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার-এ বন্দী আছেন।

এর আগে গত বছরের ৯ মে ভোরে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯