বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

চলতি বার্তা

বাহরাইনের বাইরে অবস্থান করলেও ভিসা নবায়ন করতে পারবেন প্রবাসীরা

বাহরাইনের বাইরে অবস্থান করলেও ভিসা নবায়ন করতে পারবেন প্রবাসীরা

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে বাহরাইনের বাইরে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে মানামার বাংলাদেশ দূতাবাস। এখন থেকে দেশটিতে সশরীরে উপস্থিত না থেকেও প্রবাসীরা তাদের ভিসা নবায়ন করতে পারবেন।

বুধবার (১১ মার্চ) বাহরাইনের মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

এতে জানানো হয়, যাদের এলএমআরএ-এর অধীনে ভিসা রয়েছে, তারা বাহরাইনে অবস্থানরত পরিচিত কোনো আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধবের মাধ্যমে এলএমআরএ-এর যেকোনো একটি রেজিস্ট্রেশন সেন্টারে প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগাযোগ করতে পারবেন। পরবর্তীতে নিয়ম অনুযায়ী ভিসা নবায়নের আবেদন করতে হবে। তবে এ ক্ষেত্রে অবশ্যই ভিসার মেয়াদ শেষ হওয়ার অন্তত দুই সপ্তাহ আগে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করা বাধ্যতামূলক।

অন্যদিকে, যাদের ভিসা সিআর বা কোম্পানির অধীনে, তারা তাদের স্পন্সর (আরবাব) বা কোম্পানির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ভিসার মেয়াদ শেষ হওয়ার অন্তত দুই সপ্তাহ আগে নবায়নের জন্য আবেদন করবেন। আবেদনের পর পেমেন্টের বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে ফি জমা দিলে ভিসা নবায়ন হয়ে যাবে। দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে, কোনোভাবেই ভিসার মেয়াদ উত্তীর্ণ করা যাবে না।

এ বিষয়ে যেকোনো জরুরি প্রয়োজনে প্রবাসীদের দূতাবাসের হটলাইন নম্বর (+৯৭৩-৩৩৩৭৫১৫৫)–এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

আরও

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চলতি বার্তা

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

চলতি বার্তা

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

চলতি বার্তা

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

চলতি বার্তা

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯