রবিবার, ২৬ জুলাই ২০২৬ ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

চলতি বার্তা

বাংলাদেশে ১৭ মে ঈদুল আজহার চাঁদ দেখার সম্ভাবনা কতটুকু

বাংলাদেশে ১৭ মে ঈদুল আজহার চাঁদ দেখার সম্ভাবনা কতটুকু

আর মাত্র কয়েকদিন, এরপরই আসবে মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। আগামী ১৭ মে সন্ধ্যায় সূর্যাস্তের পর বাংলাদেশে পড়বে আরবি মাস জিলকদের ২৯তম দিন। আর ওইদিনই আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের চাঁদের সন্ধান করা হবে।

চাঁদ বিষয়ক ওয়েবসাইট মুনসাইটিংয়ের তথ্য অনুযায়ী, ১৭ মে বাংলাদেশে খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা কম থাকবে। তবে ওইদিন আরব বিশ্বের বেশিরভাগ দেশে চাঁদ দেখা যাবে। ফলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতে জিলহজ মাসের প্রথমদিন পড়বে ১৮ মে। সে হিসেবে সেখানে ঈদুল আজহা হবে ২৭ মে।

অপরদিকে বাংলাদেশে যেহেতু ১৭ মে খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা কম তাই ধারণা করা হচ্ছে এখানে জিলকদ মাসটি ৩০ দিন পূর্ণ করবে। আর ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৮ মে বৃহস্পতিবার।

মুনসাইটিংয়ের দেওয়া চাঁদের ম্যাপে দেখা যাচ্ছে, ১৭ মে মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশের আকাশে খুব সহজে খালি চোখে চাঁদের দেখা মিলবে। ওই অঞ্চলটি সবুজ রঙের ভেতর পড়েছে।

আর বাংলাদেশ, ভারতসহ এই অঞ্চল পড়েছে আকাশী নীল রঙের ভেতর। এখানে চাঁদ দেখার সম্ভাবনা আছে আবার নেই। খালি চোখে চাঁদ দেখতে হলে আকাশ পরিষ্কার থাকতে হবে।

এরপরের অঞ্চলগুলো রয়েছে ধূসর অংশে। তবে বাংলাদেশ যেহেতু সবুজ ও ধূসরের মাঝখানে পড়েছে তাই সেখানে ১৭ মে চাঁদ না দেখার সম্ভাবনাই বেশি। আর যেসব দেশ ধূসর অংশে পড়েছে সেখানে চাঁদ দেখতে হলে আধুনিক যন্ত্র ব্যবহার করতে হবে।

ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা ৭ দিনের ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে ঈদের আগে দুই দিন, অর্থাৎ ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে।

গত ৭ মে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই ছুটির অনুমোদন দেওয়া হয়। রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে ২৩ ও ২৪ মে (শনি ও রোববার) যথারীতি অফিস খোলা থাকবে।

আরও

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

চলতি বার্তা

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

চলতি বার্তা

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

চলতি বার্তা

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯

৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

চলতি বার্তা

৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক ক...

২০২৬-০৭-১৬ ০৯:১৯