বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

খেলাধুলা

বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলবে মুমিনুল

বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলবে মুমিনুল

বাংলাদেশের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। সেই ম্যাচ তিনি সেঞ্চুরিতে রাঙিয়েছেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন কেবল টেস্ট ফরম্যাটের দুয়ার খোলা রেখেছেন মুশফিক। পাকিস্তানের বিপক্ষে চলমান মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৭১ রান করেছেন, অপরাজিত আছেন দ্বিতীয় ইনিংসে। এদিকে, মুশফিকের পর দেশের হয়ে শততম টেস্ট খেলার প্রবল সম্ভাবনা রয়েছে মুমিনুল হকের।

টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ (৭৬) ম্যাচ খেলা ক্রিকেটারও সাবেক অধিনায়ক মুমিনুল। তার ধারাবাহিক ফর্মের প্রশংসা এবং ১০০ টেস্ট খেলা নিয়ে আশাবাদী বাংলাদেশ দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের। আজ (সোমবার) মিরপুর টেস্টের চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘শেষ পাঁচটি ইনিংস যদি দেখেন– দুটি ৮০, একটি ৯০, একটি ৬০ এবং আজ ৫৬ রান। আলহামদুলিল্লাহ প্রতি ইনিংসেই সে অবদান রাখছে। মুশফিকের পর সে এখন দ্বিতীয় ব্যক্তি যে ১০০তম টেস্ট খেলার খুব কাছে আছে, যদিও ২৪ ম্যাচ বাকি আছে। তবে আমি আশা করি বাংলাদেশের হয়ে সে দ্বিতীয় ব্যক্তি হবে যে ১০০তম টেস্ট খেলবে।’

পরে পাকিস্তানের বোলারদেরও প্রশংসা ঝরল আশরাফুলের কণ্ঠে, ‘দ্বিতীয় দিনে পাকিস্তান দল কিন্তু চমৎকার বোলিং করেছে। প্রথম দিনেও তারা ভালো বোলিং করেছে, কিন্তু দ্বিতীয় দিনে খুব পরিকল্পনা অনুযায়ী ছিল। এই ইনিংসেও আমি বলব যে পেস বোলাররা বিশেষ করে খুব চমৎকার একটা চ্যানেলে বোলিং করেছেন, সহজ বল কিন্তু একদমই দেয়নি।’

দুই ইনিংসেই ব্যর্থ বাংলাদেশের ওপেনাররা। তাদের নিয়ে সাবেক টাইগার অধিনায়ক ও বর্তমান ব্যাটিং কোচের ভাষ্য, ‘দুইটা ইনিংসেই হয়তোবা আমরা যেভাবে আশা করেছি সেটা হয়নি, বাকি (পরের) ব্যাটসম্যানরা যেহেতু অভিজ্ঞ তারা চমৎকারভাবে সামলে নিয়েছেন। আমি আশা করি যে পরের ম্যাচেই হয়তো আমাদের দুই ওপেনার আবার তাদের ফর্মে ফিরে আসবেন ইনশাআল্লাহ।’

আরও

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

খেলাধুলা

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। এ ছাড়া এবার প্রথমবারের মতো শি...

২০২৬-০৭-১৬ ১২:৪৩

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

খেলাধুলা

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।...

২০২৬-০৭-১৬ ০৯:০৭

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

খেলাধুলা

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে নকআউটে আর্জেন্টিনার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল কয়েকবার। কিন্তু প্রত্যেক ম্যাচ জেতার পর কোচ ও অধিনায়কের কণ্ঠে...

২০২৬-০৭-১৬ ০৮:৫৬

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

খেলাধুলা

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

হ্যারি কেইন নাকি লিওনেল মেসি, জ্যুড বেলিংহ্যাম নাকি এনজো ফার্নান্দেজ— ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনালে মাঠের ভেতর...

২০২৬-০৭-১৫ ২২:৫৪