মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

দূরবার্তা

পদত্যাগ করবেন না মমতা ভারতের সংবিধান কি বলছে কি হতে যাচ্ছে

পদত্যাগ করবেন না মমতা ভারতের সংবিধান কি বলছে কি হতে যাচ্ছে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে পরাজয়ের পরও পদত্যাগে অনড় অবস্থান নিয়েছেন। তার দাবি, নির্বাচনে কারচুপির মাধ্যমে তাকে হারানো হয়েছে। ফলে আপাতত পদত্যাগ না করার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা-এর প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের পরিস্থিতি নিয়ে ভারতীয় সংবিধানে সরাসরি কোনো বাধ্যতামূলক নির্দেশনা নেই। তবে সংসদীয় গণতন্ত্রের প্রচলিত রীতিতে নির্বাচনের ফল ঘোষণার পর বিদায়ী মুখ্যমন্ত্রী স্বেচ্ছায় রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন।

 

রীতি বনাম সংবিধান

সংবিধান বিশেষজ্ঞদের মতে, মুখ্যমন্ত্রীর পদ মূলত বিধানসভার আস্থার ওপর নির্ভরশীল। নির্বাচনে পরাজয়ের মাধ্যমে সেই আস্থা কার্যত হারিয়ে যায়। তাই সাংবিধানিক শিষ্টাচার অনুযায়ী পদত্যাগ প্রত্যাশিত হলেও, তাৎক্ষণিক কোনো আইনি বাধ্যবাধকতা বা শাস্তির বিধান নেই।

 

মেয়াদই চূড়ান্ত সীমা

বর্তমান পশ্চিমবঙ্গ বিধানসভা-র মেয়াদ শেষ হচ্ছে ৭ মে। এই সময় পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকতে পারবেন। তবে মেয়াদ শেষ হলেই, পদত্যাগপত্র দেওয়া হোক বা না হোক, তার দায়িত্ব স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে।

 

রাজ্যপালের সম্ভাব্য ভূমিকা

এ ধরনের পরিস্থিতিতে রাজ্যপাল কয়েকটি পদক্ষেপ নিতে পারেন- বিদায়ী মুখ্যমন্ত্রীকে ‘কেয়ারটেকার’ হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে বলা নতুন সরকার গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত করা প্রয়োজনে স্বল্প সময়ের প্রশাসনিক তদারকি নিশ্চিত করা। চরম অনিশ্চয়তা তৈরি হলে রাষ্ট্রপতি শাসনের সুযোগ থাকলেও সাধারণত স্বল্প সময়ের জন্য সে পথে যাওয়া হয় না।

 

অতীতের নজির

২০১১ সালে নির্বাচনে পরাজয়ের পর তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দ্রুতই রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। এটি সংসদীয় রীতির প্রতি সম্মান প্রদর্শনের উদাহরণ হিসেবে বিবেচিত হয়।

 

মমতার অবস্থান

মঙ্গলবার (৫ মে) কালীঘাটে সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,“কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে।”

আইন বিশেষজ্ঞরা মনে করছেন, তিনি পদত্যাগ না করলেও তাৎক্ষণিক কোনো সাংবিধানিক সংকট তৈরি হবে না। তবে প্রতিষ্ঠিত রীতি না মানার বিষয়টি তার রাজনৈতিক ভাবমূর্তিতে কী প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়।

 

আরও

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

দূরবার্তা

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

দূরবার্তা

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

দূরবার্তা

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

২০২৬-০৭-১৫ ২২:৫৮

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

দূরবার্তা

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

২০২৬-০৭-১৫ ২২:৩৭

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

দূরবার্তা

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

২০২৬-০৭-১৫ ১৮:০৪

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

দূরবার্তা

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতেও...

২০২৬-০৭-১৫ ১৩:২৫