বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

খেলাধুলা

বিসিবি নির্বাচন: তিন সদস্যের কমিশনে যারা আছেন

বিসিবি নির্বাচন: তিন সদস্যের কমিশনে যারা আছেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনকে সামনে রেখে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বুধবার বিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে এই কমিশনের নাম ঘোষণা করা হয়।

নবগঠিত এই কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম। কমিশনের বাকি দুই সদস্য হলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) উপসচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ.বি.এম. এহসানুল মামুন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বোর্ডের গঠনতন্ত্র এবং সংশ্লিষ্ট নিয়ম-নীতি মেনে পরিচালক পর্ষদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা ও তদারকি করবে এই কমিশন। নির্বাচনের তফসিল ঘোষণা, মনোনয়নপত্র গ্রহণ ও যাচাই-বাছাই, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ভোটগ্রহণসহ পুরো নির্বাচনী প্রক্রিয়া এই কমিশনের অধীনে সম্পন্ন হবে।

আগামী মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে এর আগে জানান বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে দেয় এনএসসি। সেদিনই তামিমকে প্রধান করে বিসিবির ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়।

এই অ্যাডহক কমিটির দায়িত্ব তিন মাসের মধ্যে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজন করা। আগামী ৭ জুলাই এই কমিটির তিন মাস মেয়াদ পূর্ণ হবে। তবে সেই পর্যন্ত অপেক্ষা করতে চান না তামিম, এর আগেই নির্বাচন আয়োজন করতে চান। গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সরে দাঁড়ান তামিম। এবারের নির্বাচনে লড়বেন, অ্যাডহক কমিটির প্রধানের দায়িত্ব নেওয়ার দিনই ঘোষণা দিয়ে রেখেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

আরও

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

খেলাধুলা

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। এ ছাড়া এবার প্রথমবারের মতো শি...

২০২৬-০৭-১৬ ১২:৪৩

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

খেলাধুলা

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।...

২০২৬-০৭-১৬ ০৯:০৭

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

খেলাধুলা

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে নকআউটে আর্জেন্টিনার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল কয়েকবার। কিন্তু প্রত্যেক ম্যাচ জেতার পর কোচ ও অধিনায়কের কণ্ঠে...

২০২৬-০৭-১৬ ০৮:৫৬

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

খেলাধুলা

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

হ্যারি কেইন নাকি লিওনেল মেসি, জ্যুড বেলিংহ্যাম নাকি এনজো ফার্নান্দেজ— ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনালে মাঠের ভেতর...

২০২৬-০৭-১৫ ২২:৫৪