বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

খেলাধুলা

বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি

বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি

ব্রাজিলের চরম বিপর্যয়ের আরেক নাম যেন ‘৭-১’। জার্মানির সঙ্গে ১২ বছর আগে এই ব্যবধানে হেরেছিল তারা ঘরের মাঠে। কিন্তু সব ৭-১ ব্রাজিলের জন্য লজ্জার নয়।

বিশ্বকাপে শুরুটা কে না ভালো করতে চায়! ব্রাজিলও চেয়েছিল। কিন্তু ছন্দহীন আর বিশৃঙ্খল পারফরম্যান্সে চাপা পড়েছে তাদের জয়ের আকাঙ্ক্ষা। মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করতে হয়েছে। স্কোর ছাপিয়ে আলোচনায় তাদের পারফরম্যান্সের ধরন। কার্লো আনচেলত্তির কৌশল নিয়ে চলছে কাটাছেঁড়া। দ্বিতীয় ম্যাচের আগে আর হাতে আছে আর পাঁচ দিন।

বাংলাদেশ সময় আগামী ২০ জুন হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে ৫২ বছর পর ফেরা দলের বিপক্ষে নিজেদের ফিরে পেতে চায় সেলেসাওরা। এই ম্যাচের আগে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি। না, ২০১৪ সালে জার্মানির কাছে বিশ্বকাপের সেমিফাইনালে ভরাডুবির লজ্জার রেকর্ড নয়। এই হাইতির সঙ্গে একবারই দেখা হয়েছিল ব্রাজিলের, আর সেই ম্যাচে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছিল তারা প্রতিপক্ষকে।

২০১৬ সালে কোপা আমেরিকার শতবর্ষপূর্তিতে ‘বি’ গ্রুপের ম্যাচে ৭-১ গোলে জিতেছিল ব্রাজিল। ফিলিপ্পে কৌতিনিয়ো করেছিলেন হ্যাটট্রিক। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল তারা। বিরতির পর আরও চার গোল করেছিল ব্রাজিল। কৌতিনিয়োর সঙ্গে জোড়া গোল করেছিলেন রেনাতো অগুস্তো। গোলের খাতায় নাম লেখান গ্যাব্রিয়েল বার্বোসা ও লুকাস লিমাও। হাইতির হয়ে সান্ত্বনাসূচক গোল করেন জেমস মার্সেলিন।

সেই ম্যাচও হয়েছিল আমেরিকার মাটিতে। ফ্লোরিডার অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে সেদিন গোল উৎসব করেছিল ব্রাজিল। দ্বিতীয়বার তাদের দেখা হবে পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিন্যান্সিয়াল ফিল্ডে। তবে কি আরেকবার বিধ্বংসী জয় পাবে ব্রাজিল! মরক্কো ম্যাচে হারানো আত্মবিশ্বাস কি ফিরে পাবে?

হাইতি তাদের বিশ্বকাপ শুরু করেছে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলের হার দিয়ে। ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে স্কটিশরা গ্রুপের শীর্ষে। মরক্কো দুই নম্বরে, সমান ১ পয়েন্ট নিয়ে তিনে ব্রাজিল।

আরও

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

খেলাধুলা

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। এ ছাড়া এবার প্রথমবারের মতো শি...

২০২৬-০৭-১৬ ১২:৪৩

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

খেলাধুলা

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।...

২০২৬-০৭-১৬ ০৯:০৭

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

খেলাধুলা

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে নকআউটে আর্জেন্টিনার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল কয়েকবার। কিন্তু প্রত্যেক ম্যাচ জেতার পর কোচ ও অধিনায়কের কণ্ঠে...

২০২৬-০৭-১৬ ০৮:৫৬

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

খেলাধুলা

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

হ্যারি কেইন নাকি লিওনেল মেসি, জ্যুড বেলিংহ্যাম নাকি এনজো ফার্নান্দেজ— ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনালে মাঠের ভেতর...

২০২৬-০৭-১৫ ২২:৫৪