শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

চলতি বার্তা

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে দু’টি করে নতুন বিষয়: মাহদী আমিন

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে দু’টি করে নতুন বিষয়: মাহদী আমিন

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য নতুন চারটি বিষয় চালুর পরিকল্পনা করেছে সরকার। এর মধ্যে চতুর্থ শ্রেণিতে ‘স্পোর্টস’ ও ‘কালচার’ এবং ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন’ অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

তিনি বলেন, শিক্ষাকে কেবল সনদ ও পরীক্ষাকেন্দ্রিক না রেখে নৈতিক মূল্যবোধ, সৃজনশীলতা, সামাজিকতা, ক্রীড়া, সংস্কৃতি এবং কর্মমুখী দক্ষতার সঙ্গে সম্পৃক্ত করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে।

মাহদী আমিন জানান, দেশের সব শিক্ষার্থীর জন্য সমতাভিত্তিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। শহর ও গ্রামের শিক্ষার মানের বৈষম্য কমিয়ে প্রতিটি শিশুর জন্য সমান সুযোগ সৃষ্টি করা হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে নাগরিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ, নৈতিকতা ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রমকে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে গার্লস গাইড, বিএনসিসি, রোভার স্কাউটসহ বিভিন্ন কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

শিক্ষা উপদেষ্টা জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্ব ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক, বিজ্ঞান মেলা, উদ্যোক্তা উন্নয়ন এবং ইনোভেশনভিত্তিক প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে।

এ ছাড়া পর্যায়ক্রমে অষ্টম শ্রেণি থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার জন্য প্রয়োজনীয় ল্যাব স্থাপন করা হবে। পাশাপাশি ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিসশিপ এবং হাতে-কলমে শিক্ষার সুযোগ বাড়িয়ে শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য আরও দক্ষ ও প্রস্তুত করে তোলার উদ্যোগ নেওয়া হবে।

আরও

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চলতি বার্তা

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

চলতি বার্তা

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

চলতি বার্তা

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

চলতি বার্তা

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯