বুধবার, ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

দূরবার্তা

চুক্তি না হওয়া পর্যন্ত পরমাণু নীতি বদলাবে না: ইরান

চুক্তি না হওয়া পর্যন্ত পরমাণু নীতি বদলাবে না: ইরান

পরমাণু কর্মসূচি নিয়ে চলমান আলোচনার মধ্যেই বর্তমান স্থিতি বজায় রাখার ঘোষণা দিয়েছে ইরান। একটি চূড়ান্ত চুক্তিতে উপনীত হওয়ার আগে পরমাণু কর্মসূচির বিদ্যমান অবস্থায় কোনো পরিবর্তন আনা হবে না বলে স্পষ্ট জানিয়েছে দেশটি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তেহরান কর্তৃক আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) পরমাণু কেন্দ্রগুলো পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানানোর খবরটি সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। এক বিবৃতিতে তিনি জানান, এই সংক্রান্ত ছড়িয়ে পড়া খবরগুলো সত্য নয়।

যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বিষয়টি উল্লেখ করে বাঘাই বলেন, চূড়ান্ত কোনো চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত ইরান তার পরমাণু কর্মসূচির বর্তমান স্থিতি (স্ট্যাটাস কো) বজায় রাখবে। তবে বুশেহরের মতো পরমাণু কেন্দ্রগুলোতে পূর্বের নিয়ম অনুযায়ী চলমান নিয়মিত পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেন।

মুখপাত্র বাঘাই আরও উল্লেখ করেন, যুদ্ধের কারণে আইএইএ-এর প্রবেশাধিকার স্থগিত করা হয়েছিল এমন অন্যান্য পরমাণু কেন্দ্রগুলোর পরিদর্শনের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। এই কেন্দ্রগুলোতে পুনরায় পরিদর্শনের অনুমতি দেওয়া হবে কি না, তা চলমান আলোচনা ও সমঝোতার অগ্রগতি এবং এর চূড়ান্ত ফলাফলের ওপর নির্ভর করবে।

সূত্র: আল-জাজিরা।


 

আরও

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

দূরবার্তা

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

দূরবার্তা

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

দূরবার্তা

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

২০২৬-০৭-১৫ ২২:৫৮

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

দূরবার্তা

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

২০২৬-০৭-১৫ ২২:৩৭

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

দূরবার্তা

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

২০২৬-০৭-১৫ ১৮:০৪

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

দূরবার্তা

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতেও...

২০২৬-০৭-১৫ ১৩:২৫