বুধবার, ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

অপরাধ

চুয়াডাঙ্গায় মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

চুয়াডাঙ্গায় মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অপহরণ ও ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এবং ১৪ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। দুটি মামলায় জরিমানা করা হয়েছে। একজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে চুয়াডাঙ্গার শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোক্তাগির আলম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আব্দুস সালাম দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের বজলুর রশিদ মজুর ছেলে। আব্দুস সালামের বড়ভাই আল-আমীন বিশ্বাস বেকসুর খালাস পায়।


মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২৪ সালের মার্চ মাসে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার আরামডাঙ্গা গ্রামের ১০ শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে আব্দুস সালামসহ ৫-৭ জন মিলে কার্পাসডাঙ্গা বাজারের মুচিবটতলা থেকে অপহরণ করে। এরপর মাদ্রাসা ছাত্রীর মা শিউলি খাতুন বাদী হয়ে কয়েক জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করে। বিচারক মুসরাত জেরীন দামুড়হুদা থানার অফিসার ইনচার্জকে এজাহার হিসাবে গ্রহণ করার আদেশ দেন।


মামলার তদন্তকারী কর্মকর্তা দামুড়হহুদা কার্পাসডাঙ্গা ফাঁড়ির ইনচার্জ এসআই হারুন উর রশিদ তদন্ত শেষে ২০২৪ সালের ১ মে আদালতে চাজশিট দাখিল করে।


১৬ জন সাক্ষীর মধ্য ৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার দুপুরে শিশু সহিংসতা দমনর ট্রাইব্যুনালের বিচারক মোক্তাগির আলম এ রায় ঘোষণা করেন। রায়ে আব্দুস সালামকে অপহরণ মামলায় ১৪ বছর ও ২০ হাজার টাকা জরিমানা এবং ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে। তার বড়ভাইকে খালাস দেওয়া হয়।

আরও

রাজধানীর চাঁদাবাজি নিয়ন্ত্রণে ১৪৮ সন্ত্রাসী, নিয়ন্ত্রণে কারা

অপরাধ

রাজধানীর চাঁদাবাজি নিয়ন্ত্রণে ১৪৮ সন্ত্রাসী, নিয়ন্ত্রণে কারা

রাজধানীর চাঁদাবাজি এখন শুধু ফুটপাত বা পরিবহন স্ট্যান্ডকেন্দ্রিক ছোটখাটো দখলবাজির মধ্যে সীমাবদ্ধ নেই। এর পেছনে সক্রিয় রয়ে...

২০২৬-০৫-০৮ ১২:৫৭

করুণ অসহায়ত্বে পতিত রিকশা চালক শামীমের পরিবার

অপরাধ

করুণ অসহায়ত্বে পতিত রিকশা চালক শামীমের পরিবার

অটোরিকশা চালক শামীমের (৪০) স্বল্প আয়ে চলতো পাঁচ সদস্যের সংসার। ছিল অভাব-অনটন। সেই সঙ্গে ছিল স্বপ্নও। তিন সন্তান পড়াশোনা...

২০২৬-০৫-০৪ ২০:৫৯

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৭৪

অপরাধ

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৭৪

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৭৪ জনকে গ্রেপ্ত...

২০২৬-০৫-০৪ ১৯:৫৫

নারী সহকর্মীর ব্যক্তিগত ছবি-ভিডিও ফেসবুকে, পুলিশ সদস্য হেফাজতে

অপরাধ

নারী সহকর্মীর ব্যক্তিগত ছবি-ভিডিও ফেসবুকে, পুলিশ সদস্য হেফাজতে

নারী সহকর্মীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে ছড়িয়ে দেওয়ার অপরাধে রাজধানীর রমনা থানায় মামলা...

২০২৬-০৫-০২ ০৯:২২