শনিবার, ২৫ জুলাই ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

চলতি বার্তা

ঢাকায় আরও ৪টি নতুন থানার পরিকল্পনা, জানাল ডিএমপি

ঢাকায় আরও ৪টি নতুন থানার পরিকল্পনা, জানাল ডিএমপি

ঢাকা মহানগর এলাকায় নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী করতে নতুন করে চারটি থানা স্থাপনের পরিকল্পনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (৮ মে) রাজধানীর পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকার পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটিতে ‘খিলক্ষেত পুলিশ ফাঁড়ি’ উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

তিনি বলেন, রায়েরবাজার এলাকায় একটি নতুন থানার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যা দ্রুত অনুমোদনের চেষ্টা চলছে। একইসঙ্গে মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগ এলাকার কিছু অংশ নিয়ে আরও একটি থানা গঠনের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া বসুন্ধরা এলাকার ভাটারা, বাড্ডা ও খিলক্ষেতের অংশ পুনর্গঠন করে ‘বসুন্ধরা থানা’ নামে নতুন একটি থানা স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। খিলগাঁও এলাকাতেও আরেকটি নতুন থানার প্রস্তাব রয়েছে।

ডিএমপি কমিশনার আরও বলেন, “আমরা এখনো চূড়ান্ত অনুমোদন পাইনি। অনুমোদন পেলেই সংশ্লিষ্ট এলাকায় পুলিশিং কার্যক্রম শুরু করা হবে।”

তিনি জানান, পূর্বাচল এলাকায় চারটি থানা ও ছয়টি পুলিশ ফাঁড়ি স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সেখানে ট্রাফিক বিভাগ, এমটিও ওয়ার্কশপ এবং পুলিশ লাইন্স স্থাপনের জন্য প্রায় ছয় হাজার ফোর্সের চাহিদা নির্ধারণ করা হয়েছে।

আরও

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

চলতি বার্তা

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

চলতি বার্তা

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

চলতি বার্তা

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯

৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

চলতি বার্তা

৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক ক...

২০২৬-০৭-১৬ ০৯:১৯