শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

ডোনাল্ড ট্রাম্প অবশেষে কতো টাকায় বিক্রি হলো

ডোনাল্ড ট্রাম্প অবশেষে কতো টাকায় বিক্রি হলো

বাংলাদেশ সহ বিশ্ব মিডিয়ায় ভাইরাল হওয়া নারায়ণগঞ্জের মহিষ 'ডোনাল্ড ট্রাম্প'কে লালগালিচা সংবর্ধনা দিয়েছে নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মের মালিকপক্ষ। সোমবার (২৫ মে) বিকেলে মহিষটির ক্রেতা তাকে নিতে আসলে লালগালিচা সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানো হয়।

এর আগে সোমবার দুপুর থেকে শহরের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মের খামারি এলভিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্পকে গোসল করিয়ে বিদায় জানানোর প্রস্তুতি নেয়। 

পরে মহিষ ডোনাল্ড ট্রাম্পকে রাজকীয় পোশাক পড়িয়ে হরেক রংয়ের কালার স্মোক উড়িয়ে লাল গালিচায় হাটিয়ে বিদায় জানায়। 

এ সময় উপস্থিত ফার্মের মালিকপক্ষ ও লোকজন ডোনাল্ড ট্রাম্পকে বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। 

অপরদিকে ডোনাল্ড ট্রাম্পকে নিজেদের এলাকায় নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রেতা ও তার সঙ্গে আসা বন্ধু ও স্বজনরা।

এলভিনো জাতের মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতোই। যে কারণে ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ডোনাল্ড ট্রাম্প। 

তবে এর আগেই ৭০০ কেজি ওজনের ডোনাল্ড ট্রাম্পকে ৫৫০ টাকা কেজি দরে (৩ লাখ ৮৫ হাজার) টাকায় কিনেছিলেন রাজধানীর জিনজিরা এলাকার ক্রেতা সামির। 

এরপর মহিষ ডোনাল্ড ট্রাম্পকে দেখতে শিশু কিশোরর যুবকরাই নন অনেক নারীরাও এসেছিলেন। বরিশাল কুমিল্লাসহ দূরবর্তী জেলা থেকেও এসেছিল। অনেকে কিনতে না পেরে হতাশা ব্যক্ত করেন।

মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আন্তর্জাতিকভাবেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। বিশ্বের বহুল পরিচিত রয়টার্স, দি টেলিগ্রাফ, দি মিরর, এএফপি, নিউইয়র্ক পোস্ট, ফ্রান্স টোয়েন্টিফোর, ম্যানিলা টাইমস, গালফ নিউজসহ অসংখ্য আন্তর্জাতিক গণমাধ্যমে আলভিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সংবাদ প্রচার করতে দেখা গেছে। 

সোমবার বিকেলে ভাইরাল এই ডোনাল্ড ট্রাম্পটি ঢাকায় ক্রেতার বাড়িতে চলে যায়।

রাবেয়া এগ্রো ফার্মের এক কর্মচারী জানান, ডোনাল্ড ট্রাম্পকে বিদায় জানাতে কষ্ট লাগছে। বাংলাদেশে এর আগে কখনো এভাবে কোন কুরবানির গরু ভাইরাল হয়েছে কিনা তার জানা নাই। তারা কখনো মহিষটিকে ভুলবেন না।

এক দর্শনার্থী জানান, ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্প এতদিন নারায়ণগঞ্জে ছিল। এটা তাদের কাছে অনেক আনন্দের ছিল।

রাবেয়া এগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা জানান, মহিষ ডোনাল্ড ট্রাম্পকে বিদায় জানাতে কষ্ট লাগলেও কুরবানির ত্যাগের মহিমায় দিতে হয়। তারা আজীবন ডোনাল্ড ট্রাম্পকে মনে রাখবেন।

রাজধানীর জিনজিরা এলাকার বাসিন্দা ডোনাল্ড ট্রাম্পের ক্রেতা সামির জানান, মহিষটি অনেকদিন আগে ক্রয় করেছিলেন। হঠাৎ ভাইরাল হওয়ার খবর পান। এখন মহিষটিকে দেখার জন্য তাদের এলাকার লোকজনও অধীর আগ্রহে অপেক্ষা করছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে নারায়ণগঞ্জের এই ডোনাল্ড ট্রাম্প ভাইরাল হলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।তারপর থেকেই ডোনাল্ড ট্রাম্পকে দেখতে ভির করে মানুষ।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯