এ সময় সড়ক, রেলপথ ও সেতু মন্ত্রী বলেন, ঈদে ঘরমুখো মানুষের এই যাত্রা স্বাভাবিক রাখা চ্যালেঞ্জিং। তবে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা যেভাবে কাজ করছি আশা করি কোন ভোগান্তি ছাড়াই মানুষ ঈদে যাতায়াত করতে পারবে।
তিনি আরও বলেন, ঢাকা-বরিশাল মহাসড়ক দুই লেনের রাস্তা। এতে চলাচল করা গেলেও আরও বড় করা দরকার। এবার এসে দেখে গেলাম। দ্রুত কিভাবে কাজটা শুরু করা যায় সেই পরিকল্পনা সরকারের আছে। মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার। এই সরকার উন্নয়ন নিশ্চিত করতে চায়।
এ সময় প্রতিমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্যসহ সড়ক বিভাগ ও প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।