মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

প্রযুক্তি

এক চার্জে ৩ দিন চলবে এই ফোন

এক চার্জে ৩ দিন চলবে এই ফোন

দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের সুবিধা নিয়ে বাংলাদেশে নতুন স্মার্টফোন উন্মোচন করেছে রিয়েলমি। ‘রিয়েলমি সি১০০আই’ নামের এই ফোনে রয়েছে ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। যা একবার চার্জে সর্বোচ্চ তিন দিন পর্যন্ত ব্যবহার করা যাবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

ফোনটিতে রয়েছে ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ারের বড় ব্যাটারি। প্রতিষ্ঠানটির দাবি, পূর্ণ চার্জে এটি টানা তিন দিন পর্যন্ত ব্যবহার করা সম্ভব। একই সঙ্গে এতে ৯৬.৪ ঘণ্টা পর্যন্ত গান শোনা এবং প্রায় ২১ ঘণ্টা ইউটিউব স্ট্রিমিং করা যাবে। গেমিংয়ের ক্ষেত্রেও দীর্ঘ সময় পারফরম্যান্স ধরে রাখার কথা বলছে রিয়েলমি। ১২০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লের কারণে টানা আট ঘণ্টা পর্যন্ত স্মুথ গেমিং অভিজ্ঞতা পাওয়া যাবে বলে দাবি করা হয়েছে।

বড় ব্যাটারি থাকলেও ফোনটির নকশা তুলনামূলক পাতলা। এর পুরুত্ব ৮ দশমিক ৩৮ মিলিমিটার এবং ওজন ২০৮ গ্রাম। রিয়েলমির ভাষ্য, এই সেগমেন্টে ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোনগুলোর মধ্যে এটি অন্যতম পাতলা ডিভাইস।

রিয়েলমি সি১০০আইয়ে রয়েছে ৬ দশমিক ৮ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেট। যা স্ক্রলিং ও ভিডিও দেখার অভিজ্ঞতা আরও মসৃণ করবে। ফোনটির নকশায় ফ্ল্যাগশিপধাঁচের রাউন্ডেড কর্নারও রাখা হয়েছে।

শব্দের দিকেও বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। এতে রয়েছে ক্লিয়ার স্পিকার এবং ৩০০ শতাংশ পর্যন্ত আলট্রা ভলিউম সুবিধা। ফলে কল, ভিডিও দেখা কিংবা গেম খেলার সময় আরও জোরালো অডিও পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

পারফরম্যান্সের জন্য ফোনটিতে সর্বোচ্চ ১২ জিবি পর্যন্ত ডাইনামিক র‍্যাম ব্যবহারের সুবিধা রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৬–নির্ভর রিয়েলমি ইউআইতে চলবে। দীর্ঘ সময় স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করতে ৪৮ মাসের ফ্লুয়েন্সি সাপোর্ট থাকার কথাও বলা হয়েছে।

দৈনন্দিন ব্যবহারে টেকসই করতে ফোনটিতে আর্মরশেল প্রোটেকশন এবং আইপি৬৪ মানের ধুলা ও পানিনিরোধী সুবিধা রাখা হয়েছে। এছাড়া ‘নেক্সট এআই’ ফিচারের মাধ্যমে স্মার্ট ইন্টারঅ্যাকশনের সুবিধাও পাওয়া যাবে।

ফোনটি ডন পার্পল ও ডাস্ক গ্রে - এই দুই রঙে পাওয়া যাচ্ছে। বাংলাদেশে এর ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সংস্করণের দাম রাখা হয়েছে ১৫ হাজার ৯৯৯ টাকা। আর ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ১৭ হাজার ৯৯৯ টাকা।

আরও

ঢাকায় উবারের নতুন সেবা ‘প্রিমিয়ার প্লাস’

প্রযুক্তি

ঢাকায় উবারের নতুন সেবা ‘প্রিমিয়ার প্লাস’

ঢাকায় নতুন সেবা চালু করেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। ‘প্রিমিয়ার প্লাস’ নামের এই সেবায় যাত্রীরা পাবেন নতুন মডেলের সেড...

২০২৬-০৬-২৩ ১১:৩০

ফোন কল থেকে ঘর পর্যন্ত এআই আনছেন মুকেশ আম্বানি

প্রযুক্তি

ফোন কল থেকে ঘর পর্যন্ত এআই আনছেন মুকেশ আম্বানি

ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বাজারে বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মুকেশ...

২০২৬-০৬-২২ ০৯:৩০

ডিজিটাল নেশার ছোবলে হারিয়ে যাচ্ছে শিশুর মনোযোগ ও সৃজনশীলতা

প্রযুক্তি

ডিজিটাল নেশার ছোবলে হারিয়ে যাচ্ছে শিশুর মনোযোগ ও সৃজনশীলতা

বাংলাদেশের কোমলমতি শিশু-কিশোররা আজ এক নীরব কিন্তু গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ঘিরে অভিভাবকদের...

২০২৬-০৬-১৮ ১৭:১৭

চীনের চাপে ২ বিলিয়ন ডলারের চুক্তি থেকে সরে যাচ্ছে মেটা

প্রযুক্তি

চীনের চাপে ২ বিলিয়ন ডলারের চুক্তি থেকে সরে যাচ্ছে মেটা

চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ম্যানুস কেনার ২ বিলিয়ন ডলারের চুক্তি থেকে সরে আসছে মেটা। প্রতিষ্ঠান দুটির মধ্যে কার্...

২০২৬-০৬-১৪ ১১:৫৩

কৃত্রিম বুদ্ধিমত্তার সেবার দাম কমালো গুগল

প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তার সেবার দাম কমালো গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার বাজারে নতুন প্রতিযোগিতা শুরু হয়েছে। ব্যবহারকারী বাড়াতে গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার...

২০২৬-০৬-১০ ১১:৫২