বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

বণিক বার্তা

একতা লজে’ পিকনিক ও মিলনমেলা, আনন্দে মাতলেন বাসিন্দারা

একতা লজে’ পিকনিক ও মিলনমেলা, আনন্দে মাতলেন বাসিন্দারা

রাজধানীর পশ্চিম রামপুরার ১২টি পরিবারের আবাসস্থল ‘একতা লজ’। ১৬ বছর ২ মাসের দীর্ঘ পথচলায় ভবনটি কেবল ইট-পাথরের বসবাসের ঠিকানা হয়ে থাকেনি, বরং হয়ে উঠেছে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসার এক অনন্য মিলনকেন্দ্র। প্রতিবেশীদের মধ্যকার এই পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করতে শুক্রবার (১৩ নভেম্বর) ভবনের বাসিন্দাদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য পিকনিক ও মিলনমেলা।

সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, চাকরিজীবী ও ভাস্কর্যশিল্পীসহ নানা পেশার মানুষের বসবাস এই ভবনে। দিনব্যাপী এই আয়োজনে ভবনের সব পরিবারের সদস্য ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল নারী ও পুরুষদের জন্য পৃথক আনন্দদায়ক খেলাধুলার ইভেন্ট। খেলাধুলা শেষে ছিল মুখরোচক মধ্যাহ্নভোজ এবং অংশগ্রহণকারী সবার জন্য বিশেষ উপহার সামগ্রী।

আয়োজনে ভবনের বাসিন্দাদের মধ্যে উপস্থিত ছিলেন মো. ইকবাল, রিংকু, তাজুল ইসলাম, মো. জাহান কবির সিপু, তাপস বাবু, মো. সুমন, মো. ইমন, মো. সাবুল মোল্লা ও মো. সামী হোসেনসহ অন্যান্য পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আবদুল বাসেত বলেন, “আমরা সবাই যেন সবসময় এভাবেই মিলেমিশে থাকি। প্রতিবেশীদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির এই বন্ধন আজীবন অটুট রাখাই আমাদের প্রত্যাশা।”

সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, “ব্যস্ত নাগরিক জীবনে এ ধরনের আয়োজন আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় ও প্রাণবন্ত করে তোলে। আমাদের এই ভ্রাতৃত্বপূর্ণ আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সাবলীল উপস্থাপনায় মাতিয়ে রাখেন সামী হোসেন। সব মিলিয়ে ‘একতা লজ’-এর এই মিলনমেলা যেন নাগরিক যান্ত্রিকতার ভিড়ে প্রতিবেশীদের সঙ্গে ভালোবাসা ও সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল।

আরও

স্বাস্থ্যখাতে দুর্নীতি প্রাতিষ্ঠানিক সংস্কৃতিতে পরিণত হওয়ার শঙ্কা বাংলাদেশ হেলথ ওয়াচের

বণিক বার্তা

স্বাস্থ্যখাতে দুর্নীতি প্রাতিষ্ঠানিক সংস্কৃতিতে পরিণত হওয়ার শঙ্কা বাংলাদেশ হেলথ ওয়াচের

সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের অনুপস্থিতি, রোগী বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে কমিশন গ্রহণ এবং চিকিৎসা সরঞ্জাম ক...

২০২৬-১১-১৬ ১৫:৩৫

স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে অ্যানেস্থেসিওলজিস্ট সংকট কাটানোর তাগিদ

বণিক বার্তা

স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে অ্যানেস্থেসিওলজিস্ট সংকট কাটানোর তাগিদ

দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মানসম্মত অস্ত্রোপচার ও জরুরি চিকিৎসাসেবা পৌঁছে দিতে অ্যানেস্থেসিওলজিস্টের সংখ্যা বাড়ানোর ও...

২০২৬-১১-১৬ ১২:৪১

গার্মেন্টসে ভাঙচুর-নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার

বণিক বার্তা

গার্মেন্টসে ভাঙচুর-নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং তৈরি পোশাকশিল্পে যেকোনো ধরনের অস্থিরতা ঠেকাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রশাস...

২০২৬-১১-১৬ ১২:৩৮

৯০ হাজারের বেশি গ্রামের নারীরা প্রতিরোধযোগ্য রোগে ভুগছেন: জুবাইদা রহমান

বণিক বার্তা

৯০ হাজারের বেশি গ্রামের নারীরা প্রতিরোধযোগ্য রোগে ভুগছেন: জুবাইদা রহমান

দেশের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের কাছে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উ...

২০২৬-১১-১৫ ১৮:৩২

পোশাকশিল্পের শীর্ষ পদে বিদেশি কর্মী, প্রশ্নে দেশীয় দক্ষতা

বণিক বার্তা

পোশাকশিল্পের শীর্ষ পদে বিদেশি কর্মী, প্রশ্নে দেশীয় দক্ষতা

বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের বিস্তার ঘটেছে চার দশকেরও বেশি সময়ে। শ্রমিক, উদ্যোক্তা ও দেশীয় ব্যবস্থাপকদের হাত ধর...

২০২৬-১১-১৫ ১৮:২৯

আইন ও নীতিমালার তোয়াক্কা না করে এসপিসিএল-এর রিফাইনারি প্রকল্প: নেপথ্যে কী চলছে?

বণিক বার্তা

আইন ও নীতিমালার তোয়াক্কা না করে এসপিসিএল-এর রিফাইনারি প্রকল্প: নেপথ্যে কী চলছে?

জ্বালানি বাজারে অস্থিরতার সুযোগ নিয়ে ​সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি (SPPL) অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। যেসব কারণে সংশ্লিষ্ট স...

২০২৬-১১-১৪ ২১:৪১