বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

খেলাধুলা

ফ্রান্সকে হ্যাঁ বলে দিয়েছেন জিদান

ফ্রান্সকে হ্যাঁ বলে দিয়েছেন জিদান

ডাগআউটে ফেরার ক্ষণগণনা শুরু করে দিয়েছেন জিনেদিন জিদান। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই ব্যাপারে ইতোমধ্যে মনস্থির করে ফেলেছেন। নিজ দেশের প্রধান কোচ হচ্ছেন তিনি।

বর্তমান কোচ দিদিয়ের দেশম মাসখানেক আগে ঘোষণা দেন, বিশ্বকাপের পর জাতীয় দলের দায়িত্ব ছাড়বেন। আর তার জায়গায় বসবেন জিদান, দিয়ারিও এএস এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে। ইতোমধ্যে মৌখিকভাবে দায়িত্ব নেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছেন ১৯৯৮ বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তাতে চার বছর পর আবার ফুটবলে ফিরতে যাচ্ছেন জিদান। ২০২১ সালের জুনে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকে ফুটবলের বাইরে তিনি।

কয়েক সপ্তাহ আগে, জিদান তাৎক্ষণিকভাবে কোচ হতে ইউরোপের একটি বড় ক্লাবের ফোন কল পান। কিন্তু তিনি সোজাসাপ্টা না বলে দেন এবং দলটি অন্য কাউকে খোঁজা শুরু করে। রিয়াল মাদ্রিদের সঙ্গে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা কোচ জানিয়েছেন, ইতোমধ্যে তার ভবিষ্যৎ নির্ধারিত হয়ে গেছে এবং বেশ কিছুদিন ধরে ফরাসি ফেডারেশনের সঙ্গে চালিয়ে যাওয়া আলোচনা সম্ভাব্য চুক্তিতে রূপ নিয়েছে।

আরও

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

খেলাধুলা

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। এ ছাড়া এবার প্রথমবারের মতো শি...

২০২৬-০৭-১৬ ১২:৪৩

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

খেলাধুলা

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।...

২০২৬-০৭-১৬ ০৯:০৭

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

খেলাধুলা

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে নকআউটে আর্জেন্টিনার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল কয়েকবার। কিন্তু প্রত্যেক ম্যাচ জেতার পর কোচ ও অধিনায়কের কণ্ঠে...

২০২৬-০৭-১৬ ০৮:৫৬

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

খেলাধুলা

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

হ্যারি কেইন নাকি লিওনেল মেসি, জ্যুড বেলিংহ্যাম নাকি এনজো ফার্নান্দেজ— ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনালে মাঠের ভেতর...

২০২৬-০৭-১৫ ২২:৫৪