মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

খেলাধুলা

ফ্রেঞ্চ ওপেনে ওসাকার ‘গোল্ডেন’ চমক

ফ্রেঞ্চ ওপেনে ওসাকার ‘গোল্ডেন’ চমক

গ্র্যান্ড স্লামের মঞ্চ মানেই যেন জাপানি টেনিস তারকা নাওমি ওসাকার নতুন কোনো আইকনিক ফ্যাশন প্রদর্শন। এবারও তার ব্যতিক্রম হলো না। প্যারিসের রোলাঁ গারোর লাল মাটিতে ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে ওসাকা এমন এক পোশাকে কোর্টে হাজির হলেন, যা দেখে মনে হচ্ছিল যেন রাতের বেলার ঝিলমিলে ‘আইফেল টাওয়ার’!

ফ্যাশনের এই চোখধাঁধানো চমকের দিনে পারফরম্যান্সেও দ্যুতি ছড়িয়েছেন ২৮ বছর বয়সী এই তারকা। জার্মানির লরা সিগেমুন্ডকে ৬-৩, ৭-৬ (৭-৩) গেমে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছেন চারবারের এই গ্র্যান্ড স্লাম জয়ী।

কোর্ট সুজান লেংলেনে ওসাকা যখন প্রথম পা রাখেন, তখন তার গায়ে ছিল সম্পূর্ণ কালো রঙের একটি কর্সেট এবং লাল ক্লে-কোর্টের ওপর ছড়িয়ে থাকা একটি চমৎকার প্লিটেড স্কার্ট। কিন্তু আসল চমকটি অপেক্ষা করছিল তখনও। কালো পোশাকটি সরাতেই ওসাকা উন্মোচন করেন সিকুইন দিয়ে জড়ানো একটি ঝিলমিলে সোনালী (গোল্ডেন) টেনিস ড্রেস, যা প্যারিসের তীব্র রোদে চারদিকে আলো ঠিকরে দিচ্ছিল।

ম্যাচ শেষে নিজের এই বিশেষ পোশাকের অনুপ্রেরণা নিয়ে ওসাকা মজা করে বলেন, ‘রাতের বেলা আইফেল টাওয়ার যখন আলোয় ঝিলমিল করে, দেখতে কেমন লাগে বলুন তো? আমার মনে হচ্ছিল আমি দেখতে ঠিক ওটার মতোই হয়েছি। তবে ভয়ও লাগছিল, রোদে ড্রেসটি যেভাবে চকচক করছিল, আম্পায়ার আবার আমাকে কোর্ট থেকে বের করে দেন কি না! ভাগ্যিস ব্যাক-আপ ড্রেসগুলো পরতে হয়নি।’

চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনেও জেলিফিশ পোশাক পরে মেয়ে শাই-কে উৎসর্গ করেছিলেন ওসাকা। গ্র্যান্ড স্লামের কোর্টে ঢোকার এই মুহূর্তটি নিয়ে সাবেক এই বিশ্ব নম্বর ওয়ান বলেন, ‘অনেকে বলেন অ্যাথলিটরা হলেন এন্টারটেইনার বা শো-বিজনেসের অংশ। আমার কাছে গ্র্যান্ড স্লামের কোর্টে হেঁটে ঢোকার এই সময়টাই একমাত্র মুহূর্ত, যখন নিজেকে সত্যিই একজন এন্টারটেইনার মনে হয়।’

আরও

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

খেলাধুলা

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। এ ছাড়া এবার প্রথমবারের মতো শি...

২০২৬-০৭-১৬ ১২:৪৩

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

খেলাধুলা

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।...

২০২৬-০৭-১৬ ০৯:০৭

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

খেলাধুলা

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে নকআউটে আর্জেন্টিনার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল কয়েকবার। কিন্তু প্রত্যেক ম্যাচ জেতার পর কোচ ও অধিনায়কের কণ্ঠে...

২০২৬-০৭-১৬ ০৮:৫৬

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

খেলাধুলা

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

হ্যারি কেইন নাকি লিওনেল মেসি, জ্যুড বেলিংহ্যাম নাকি এনজো ফার্নান্দেজ— ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনালে মাঠের ভেতর...

২০২৬-০৭-১৫ ২২:৫৪