বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা, ১০ ঘণ্টায় আসামি গ্রেপ্তার; চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ

ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা, ১০ ঘণ্টায় আসামি গ্রেপ্তার; চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ

ফরিদপুরের সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় মাত্র ১০ ঘণ্টার মধ্যেই প্রধান অভিযুক্ত আকাশ মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদালও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে পুলিশ সুপার মো. নজরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান, জেলা পুলিশ ও র‌্যাব-১০-এর যৌথ অভিযানে ভোরের দিকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তিনি গ্রামের একটি কলাবাগানে লুকিয়ে ছিলেন।

পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ মোল্লা হত্যার কথা স্বীকার করেছে। তার দাবি অনুযায়ী, দীর্ঘদিনের মানসিক হতাশা এবং পরিবারের পক্ষ থেকে বিয়ে না করানোই এ ঘটনার পেছনের কারণ। তবে তার দেওয়া কিছু তথ্য বিভ্রান্তিকর বলে জানিয়েছেন তিনি। প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ জানায়, সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে গদাধরডাঙ্গী গ্রামের হারুন মোল্লার বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। সেখানে দাদি আমিনা বেগম (৮০) ও ফুফু রাহেলা বেগম (৫৫)-কে কোদাল দিয়ে আঘাত করেন আকাশ মোল্লা। পরে চিৎকার শুনে এগিয়ে গেলে কাবুল হোসেনকেও (৪৯) আক্রমণ করে সে।

ঘটনাস্থলেই কাবুল হোসেন, আমিনা বেগম ও রাহেলা বেগম নিহত হন। হামলায় রিয়াজুল মোল্লা (৩৬) ও আর্জিনা বেগম (৪৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ আরও জানায়, নিহত কাবুল হোসেনের স্ত্রী কোহিনুর বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছেন। মামলার পর দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং র‌্যাব-১০-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯