শনিবার, ২৫ জুলাই ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

গাইবান্ধায় অজ্ঞাত নারীসহ দু’জনের মরদেহ উদ্ধার

গাইবান্ধায় অজ্ঞাত নারীসহ দু’জনের মরদেহ উদ্ধার

গাইবান্ধার সাঘাটায় হানিফ মিয়া নামে এক যুবক ও গোবিন্দগঞ্জে অজ্ঞাত (৬০) নামা নারীসহ দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) সন্ধায় বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ।

নিহত হানিফ মিয়া সাঘাটা উপজেলার কচুয়া বাজার এলাকার আব্দুস সালাম মিস্ত্রীর ছেলে ও গোবিন্দগঞ্জে কামদিয় বাজার এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা নারীর নামপরিচয় পাওয়া যায়নি।

এর আগে রোববার (২৬এপ্রিল) দিবাগত রাতে সাঘাটা ও গোবিন্দগঞ্জে পূথক স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের মানিকগঞ্জ বাজার এলাকায় রোববার রাতে একটি গাছের সাথে গলায় রশি দিয়ে হানিফ মিয়া (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছে। কি কারনে আত্মহত্যা করেছে এ রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা যায়নি।

অপরদিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বাজার এলাকায় সোমবার সকালে এক অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা সকালে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গোবিন্দগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, অঞ্জাতনাম নারীর মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রহস্য উদঘাটনে পুলিশী তৎপরতা চলছে।

অপরদিকে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাথে মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯