মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

গাইবান্ধায় পিকআপ-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ : নারী শিশুসহ আহত ৪

গাইবান্ধায় পিকআপ-অটোরিক্সার মুখোমুখি  সংঘর্ষে নিহত ২ : নারী শিশুসহ আহত ৪

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের কুমারপাড়া-ঠাকুরের দীঘি এলাকার দারিয়াপুর সড়কে পিকআপ-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক জন নিহত ও ৪ জন আহত হয়েছে।

পরে আহতদের মধ্যে হাসপাতালে একজন মারা যায়। 

মঙ্গলবার ( ১৯ মে) সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের কুমারপাড়া-ঠাকুরের দীঘি এলাকার দাড়িযাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের আনালেরতাড়ি গ্রামের মাসুদুর রহমান দর্জির ছেলে আব্দুর রাজ্জাক রোস্তম (৩৩) এবং সুন্দরগঞ্জের শ্রীপুর ইউনিয়নের ছাতনাবাড়ি গ্রামের বাবু বাশারের ছেলে অটোরিক্সা চালক ফরিদ মিয়া (৪৭)।

স্থানীয়রা জানায়, খোলাহাটি ইউনিয়নের কুমারপাড়া-ঠাকুরের দীঘি এলাকার দারিয়াপুর সড়কে মঙ্গলবার সকাল ১০টার দিকে মুরগী পরিবহনের একটি পিকআপ ও ব্যাটারি চালিত যাত্রীবাহি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে আব্দুর রাজ্জাক নামে একজন নিহত ও এক শিশু এবং নারীসহ ৪ জন আহত হয়। এসময় অটোরিক্সা ও পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করায়। এরমধ্যে গুরুতর আহত ফরিদ মিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাদেরকে রংপুর হাসপাতালে পাঠায়। 

এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ জানান, নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং আহতদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক পিকআপটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯