শনিবার, ২৫ জুলাই ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

গাইবান্ধায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা

গাইবান্ধায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মানসিক ভারসাম্যহীন লিপি বেগম ( ৪২) নামের এক নারী আত্মহত্যা করেছেন।

সোমবার (১৫ জুন) সকালে গাইবান্ধা- বগুড়া রেললাইন রুটে উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিপি বেগম গোবিন্দগঞ্জ উপজেলার কুনতড়াইয়ের ভেড়ামারা গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০ টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী পদ্মরাগ ট্রেনটি গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেয়। তিনি ঘটনাস্থলে নিহত হন। পরে রেলওয়ে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে যায় ।

গোবিন্দগঞ্জের বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মামুন হাসান বলেন, ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করা ওই নারী একজন মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগেও তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানায় পরিবারের সদস্যরা। একটি অপমৃত্যু মামলা দায়ের পর পরিবারের কাছে ওই নারীর মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯