বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

গাইবান্ধায় গলায় ওড়না প্যাচানো নারীর মরদেহ উদ্ধার

গাইবান্ধায় গলায় ওড়না প্যাচানো নারীর মরদেহ উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার শিমু বেগম (৪০) নামের এক নারীর গলায় ওড়না প্যাঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মতিয়ার রহমান।

নিহত শিমু বেগম গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সুলতানপুর বড়াই এলাকার খাদেম আলী মেম্বারের মেয়ে এবং হাসান পাড়া গ্রামের আনোয়ারুল ইসলামের দ্বিতীয় স্ত্রী।

এর আগে শুক্রবার (২২ মে) বিকেল সাড়ে পাঁচটার 

দিকে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের হাড়িপাড়ায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, কয়েক মাস আগে শিমু বেগম ও তার স্বামী আনোয়ারুল ইসলাম স্থানীয় শহিদুল ইসলামের নামের এক ব্যক্তির দুই শতাংশ জমি ক্রয় করে সেখানে বসবাস করছেন। শহিদুল ইসলাম জমি দলিল মূলে কবলা না করে দেওয়ায বিষয় নিয়ে স্ত্রীর শিমু বেগমের সাথে স্বামী আনোয়ারুল ইসলামের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আগের দিন স্বামী -স্ত্রীর মধ্যে বাকবিতন্ডা,এমনকি শারীরিক নির্যাতনের ঘটনাও ঘটেছে। পরদিন বিকেল সাড়ে পাঁচটার দিকে শয়ন ঘরে শিমু বেগমের গলায় ওড়না প্যাঁচানো মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

সাদুল্যাপুর থানার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয় এবং ময়নাতনদের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল প্রেরণ করা হয়েছে।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯