মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

গাইবান্ধায় নাতির হাতে দাদি খুন, দাদা গুরুতর আহত

গাইবান্ধায় নাতির হাতে দাদি খুন, দাদা গুরুতর আহত

গাইবান্ধা সাঘাটা উপজেলায় মাদকাসক্ত শাকিল মিয়া (২৩) নামের এক নাতির ছুরিকাঘাতে দাদি ফেরোজা বেগম (৬২) নিহত হয়েছেন । একই সঙ্গে গুরুতর আহত হয়েছেন দাদা আব্দুল করিম (৭০)।

বুধবার (১ জুলাই) দুপুরের দিকে উপজেলার খামার পবন তাইয়ার গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শাকিল মিয়া ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং নিহত ফেরোজা বেগম রফিকুল ইসলামের মাতা ও আব্দুল করিম মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানায়, শাকিল মিয়া মাদকাসক্ত একজন যুবক। এ ঘটনাকে কেন্দ্র করে তার স্ত্রী অভিমান করে বাবার বাড়িতে চলে যায়। তার স্ত্রীকে বাবার বাড়ি থেকে নিয়ে আসার জন্য দাদা -দাদিকে চাপ প্রয়োগ করে শাকিল। এ নিয়ে দাদা দাদির সাথে তার কথা কাটাকাটির এক পর্যায়ে তার হাতে থাকা ধারালো ছুড়ি দিয়ে দাদা-দাদিকে আঘাত করে। এতে দাদা- দাদি দুই জনেই গুরুতর আহত হয়। পরিবারষ ও স্থানীয়রা দুই জনকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। হাসপাতালে নেয়ার পথে ফেরোজা বেগম মারা যায়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ হত্যার ঘটনার খবর পেয়ে অভিযুক্ত শাকিল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯