মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

অপরাধ

গাইবান্ধায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন, মাদকাসক্ত যুবক কারাগারে

গাইবান্ধায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন, মাদকাসক্ত যুবক কারাগারে

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে বৃদ্ধ মায়ের বসতঘরে আগুন দিয়েছে জাকিরুল ইসলাম নামের এক যুবক । এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা ওই যুবককে আটক করে পুলিশে দিয়েছেন ।

সোমবার (২০ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এম কে হাবিবুর ইসলাম। ওই দিন সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এর আগে রোববার (১৯ এপ্রিল) বিকেলের দিকে সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে ঘটনাটি ঘটে।

মাদকাসক্ত জহুরুল ইসলাম উপজেলা উপজেলার রসুলপুর গ্রামের মৃত্যু ফয়জার রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, স্বামী হারা জবেদা বেগম । তার ছেলে জহুরুল ইসলাম দীর্ঘদিন থেকে মাদকাসক্ত। নেশার টাকা জোগাড় করতে গিয়ে প্রায়ই বৃদ্ধা মা জোবেদা বেগমকে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল ।পূর্বের মতো আজও নেশার টাকার জন্য মাকে চাপ প্রয়োগ করছিল জহুরুল ইসলাম। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে মায়ের ঘরটিতে আগুন ধরিয়ে দেন তিনি ।


এ ঘটনায় প্রতিবেশীরে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং জহুরুল ইসলামকে আটক করে জাতীয় সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে জহুরুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায় ।

স্থানীয়দের ধারণা, নেশার টাকা না পেয়ে তার মাকে পুড়িয়ে হত্যা করার উদ্দেশ্যে ঘরে আগুন ধরিয়ে দেয় জহুরুল ইসলাম। 


ওই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য ছাফের আলী বলেন, নেশার টাকা না পেয়ে জহুরুল ইসলাম প্রথমে মাকে গালিগালাজ করতে থাকে। পরে ঘরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেন ।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম কে হাবিবুল ইসলাম জানায়, মায়ের ঘরে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ। জহুরুল ইসলাম একজন মাদকাসক্ত। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও

রাজধানীর চাঁদাবাজি নিয়ন্ত্রণে ১৪৮ সন্ত্রাসী, নিয়ন্ত্রণে কারা

অপরাধ

রাজধানীর চাঁদাবাজি নিয়ন্ত্রণে ১৪৮ সন্ত্রাসী, নিয়ন্ত্রণে কারা

রাজধানীর চাঁদাবাজি এখন শুধু ফুটপাত বা পরিবহন স্ট্যান্ডকেন্দ্রিক ছোটখাটো দখলবাজির মধ্যে সীমাবদ্ধ নেই। এর পেছনে সক্রিয় রয়ে...

২০২৬-০৫-০৮ ১২:৫৭

করুণ অসহায়ত্বে পতিত রিকশা চালক শামীমের পরিবার

অপরাধ

করুণ অসহায়ত্বে পতিত রিকশা চালক শামীমের পরিবার

অটোরিকশা চালক শামীমের (৪০) স্বল্প আয়ে চলতো পাঁচ সদস্যের সংসার। ছিল অভাব-অনটন। সেই সঙ্গে ছিল স্বপ্নও। তিন সন্তান পড়াশোনা...

২০২৬-০৫-০৪ ২০:৫৯

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৭৪

অপরাধ

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৭৪

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৭৪ জনকে গ্রেপ্ত...

২০২৬-০৫-০৪ ১৯:৫৫

নারী সহকর্মীর ব্যক্তিগত ছবি-ভিডিও ফেসবুকে, পুলিশ সদস্য হেফাজতে

অপরাধ

নারী সহকর্মীর ব্যক্তিগত ছবি-ভিডিও ফেসবুকে, পুলিশ সদস্য হেফাজতে

নারী সহকর্মীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে ছড়িয়ে দেওয়ার অপরাধে রাজধানীর রমনা থানায় মামলা...

২০২৬-০৫-০২ ০৯:২২