শনিবার, ২৫ জুলাই ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

গাইবান্ধায় পুলিশের এএসআই'র বোনাসের ৪০ হাজার টাকা চুরি

গাইবান্ধায় পুলিশের এএসআই'র বোনাসের ৪০ হাজার টাকা চুরি

গাইবান্ধা জেলা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এএসআই তৌহিদুল ইসলামের বাসায় চুরির ঘটনা ঘটেছে। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানির জন্য পাওয়া বোনাসের ৪০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে চোরচক্র।

এএস আই তৌহিদুল ইসলাম বগুড়ার শিবগঞ্জে উপজেলার মনকৈর গ্রামের বাসিন্দা। তিনি গাইবান্ধা পৌরসভার দক্ষিণ ধানঘড়ার মরিয়ম চক্ষু হাসপাতালের পেছনে রফিকুল ইসলামের বাসার দ্বিতীয় তলায় ভাড়ায় বসবাস করছেন।

মঙ্গলবার (১২ মে) বিকেলের দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় এ সংক্রান্ত একটি অভিযোগপত্র দাখিল করেছেন ভুক্তভোগী তৌহিদুল ইসলাম।

অভিযোগপত্রে বলা হয়, তৌহিদুল ইসলাম সোমবার দিবাগত রাতে ওই বাসায় পরিবার নিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন মঙ্গলবার সকাল বেলা ঘুম থেকে জেগে দেখেন সোফার ওপর রাখা ব্যাগের চেইন খোলা এবং কাগজপত্র এলোমেলো দেখতে পায়। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে দেখেন তার ব্যাগে থাকা ৪০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে সঙ্গবদ্ধ চোরচক্র।

তৌহিদুল ইসলাম বলেন, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে পাওয়া বোনাসের ৪০ হাজার টাকা ওই ব্যাগের ভিতর ছিল। ওই টাকা দিয়ে কোরবানির জন্য গরু কেনার কথা ছিল। কিন্তু চোররা জানালার গ্লাস সরিয়ে ভেতরে হাত ঢুকিয়ে সব টাকা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন তিনি।

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, গাইবান্ধা জেলা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এএস আই তৌহিদুল ইসলামের বাসা থেকে টাকা চুরির ঘটনায় একটি অভিযোগপত্র পেয়েছি। চুরির সঙ্গে জড়িত কারা সেই বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯