শনিবার, ২৫ জুলাই ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

গাইবান্ধায় সাত বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ, অভিযুক্ত গ্রেপ্তার

গাইবান্ধায় সাত বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ, অভিযুক্ত গ্রেপ্তার

গাইবান্ধা সদর উপজেলায় একটি রেস্টুরেন্টে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ওই রেস্টুরেন্ট আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন স্থানীয়রা । এ ঘটনায় আমির উদ্দিন নামের অভিযুক্ত রেস্টুরেন্টের এক কর্মচারীকে জনরোষ থেকে উদ্ধার করেছেন পুলিশ। বুধবার (২৪ জুন) দুপুরের দিকে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে ।

অভিযুক্ত রেস্টুরেন্ট কর্মচারী আমির উদ্দিন (৩৮) সদর উপজেলার দারিয়াপুর এলাকার জয়নাল আবদিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ( বি- সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকেই ওই রেস্টুরেন্টে অনৈতিক কর্মকাণ্ড চলে আসছিল। আজ বুধবার দুপুরে দিকে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে রেস্টুরেন্টের ওই কর্মচারী। পরে এ বিষয়টি জানতে পেরে বিক্ষুব্ধ জনতা রেস্টুরেন্টে ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয় ।

অতিরিক্ত পুলিশ সুপার (বি- সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, ছয় সাত বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয় জনতা রেস্টুরেন্টে হামলা, ভাঙচুর ও পরে আগুন ধরিয়ে দেয়।
এ সময় রেস্টুরেন্টের অভিযুক্ত আমির উদ্দিন নামের এক রেস্টুরেন্ট কর্মচারীকে জনতার রোষানল থেকে উদ্ধার করে পুলিশ। তিনি বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 
একই সঙ্গে স্থানীয়দের অন্যান্য অভিযোগের বিষয়গুলি খতিয়ে দেখছেন পুলিশ।

গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার (এসও) রিফাত আর মামুন বলেন, রেস্টুরেন্টে আগুন লাগানোর খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে রওনা করি। ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয় উত্তেজিত জনতা আমাদেরকে ঘটনাস্থলে যেতে বাধা প্রদান করেন। যে কারণে আমরা বাধ্য হয়ে ফিরে আসি।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯