রবিবার, ২৬ জুলাই ২০২৬ ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

গণভোটের রায় বাস্তবায়নের গাইবান্ধায় ১১ দলীয় ঐক্যজোটের গণমিছিল

গণভোটের রায় বাস্তবায়নের গাইবান্ধায় ১১ দলীয় ঐক্যজোটের গণমিছিল

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় ১১ দলীয় ঐক্যজোটের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির আব্দুর রহিম সরকার।

শনিবার (২ মে) বিকেলের দিকে পৌর পার্ক শহীদ মিনার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ১১ দলীয় ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ ও গণমিছিলে করা হয়। এতে জোটের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী -পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশের সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার । এতে বক্তব্য দেন, জামায়েত নেতা আবু তালেব মাস্টার, জেলা শিবির সভাপতি ইউসুফ আল কারযাভি, সাবেক ছাত্রশিবির সভাপতি ফেরদাউস, ছাত্রশক্তির সিনিয়ার যুগ্নআহবায়ক শরিফুল ইসলাম, পৌর জামায়াতের আমির ফেরদৌস আলম, এনসিপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কাজল রেখা পিংকি, এলডিপি জেলা সদরের আহ্বায়ক শরিফুল ইসলাম ও এমসিপির জেলা যুগ্নআহবায়ক সহিহ আহমেদ ছোটনসহ আরো অনেকে।

বক্তারা বলেন, একই আদেশে দুটি ভোট অনুষ্ঠিত হয়েছে। অথচ একটি দল গণভোট মানছেন না । তাদের জনগণের রায়ের সাথে তোর তাড়নার বহিঃপ্রকাশ ঘটেছে। বক্তারা অবিলম্বে গণকটের রায় মেনে নেয়ার দাবি জানান এবং এই রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশ শেষে পৌরপার্ক শহীদ মিনার চত্বর থেকে ১১ দলীয় ঐক্যজোটের একটি গণমিছিল বের হয় । মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গাইবান্ধা হকার্স মার্কেটে গিয়ে শেষ হয়।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯