বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

চলতি বার্তা

গৃহস্থালী গ্রাহকদের ‘গ্যাস বুস্টার’ ব্যবহার না করার সতর্কবার্তা

গৃহস্থালী গ্রাহকদের ‘গ্যাস বুস্টার’ ব্যবহার না করার সতর্কবার্তা

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গৃহস্থালী গ্রাহকদের ‘গ্যাস বুস্টার’ বা গ্যাস টানার মেশিন ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) এক বার্তায় কোম্পানিটি জানায়, কিছু গ্রাহক এয়ার পাম্প বা কম্প্রেসরকে সরাসরি গ্যাস লাইনের সঙ্গে সংযুক্ত করে রান্নার কাজে ব্যবহার করছেন। এ ধরনের যন্ত্র গ্রাহকের কাছে সাধারণত গ্যাস কম্প্রেসর, বুস্টার বা গ্যাস টানার মেশিন নামে পরিচিত।

কোম্পানির পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, গৃহস্থালী ব্যবহারের ক্ষেত্রে এ ধরনের যন্ত্র সম্পূর্ণ অবৈধ। এর ব্যবহার থেকে রান্নাঘরে গ্যাস বিস্ফোরণ বা অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা থাকে। তাই গ্রাহকদের এসব সরঞ্জাম ব্যবহারে থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বাখরাবাদ গ্যাস জানিয়েছে, যদি এ ধরনের যন্ত্র ব্যবহার শনাক্ত করা হয়, তবে গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে। একই সঙ্গে গ্যাস আইন ২০১০ ও গ্যাস বিপণন নিয়মাবলী ২০১৪ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চলতি বার্তা

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

চলতি বার্তা

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

চলতি বার্তা

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

চলতি বার্তা

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯