বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

খেলাধুলা

গুরুর ২২ বছর আগের রেকর্ড ভাঙলেন শিষ্যা

গুরুর ২২ বছর আগের রেকর্ড ভাঙলেন শিষ্যা

সাবেক তারকা অ্যাথলেট ও বিকেএসপির কোচ ফৌজিয়া হুদা জুই ২০০৪ সালে ইসলামাবাদে ৬.০৬ মিটার দূরত্বে লাফিয়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন। ২২ বছর অক্ষত থাকার পর আজ সেই রেকর্ড ভেঙেছেন বাংলাদেশ নৌবাহিনীর সপ্না খাতুন। তিনি ৬.২৫ মিটার লাফিয়েছেন।

রেকর্ড গড়ার পর স্বপ্না বলেন, 'আমার কোচ ফৌজিয়া হুদা জুই। উনার মাধ্যমেই আমি বিকেএসপিতে বেড়ে উঠি। উনি চেয়েছিলেন আমি যেন রেকর্ড গড়তে পারি।' জাতীয় চ্যাম্পিয়ন বা রেকর্ডের পরই সাংবাদিকদের সাধারণ জিজ্ঞাসা থাকে আন্তর্জাতিক সাফল্য অর্জনের সম্ভাবনা নিয়ে। এই বিষয়ে স্বপ্না বলেন, 'সুযোগ-সুবিধা পেলে আমি আরো ভালো লাফাতে পারব, ৬.৬০ মিটার আমার লক্ষ্য।'

পুরুষ ডিসকাস থ্রো'তে বাংলাদেশ নৌবাহিনীর ফারুক আহমেদ ৪৭.৫৯ মিটার দূরত্ব অতিক্রম করে নতুন রেকর্ড গড়েন। তিনি ২০২৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীর আব্দুল আলিমের গড়া ৪৬.৯৪ মিটারের রেকর্ডটি ভাঙেন। মহিলা ডিসকাস থ্রোতে বাংলাদেশ নৌবাহিনীর জাফরিন আক্তার ৪৬.০৬ মিটার দূরত্ব অতিক্রম করে নিজের ২০২২ সালের রেকর্ড (৪৩.৪৯ মিটার) ভেঙে নতুন কীর্তি গড়েন। মহিলা ৪০০ মিটার হার্ডেলস: বাংলাদেশ সেনাবাহিনীর বর্ষা খাতুন ১:০৩.১৭ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। ২০২৫ সালে এই ইভেন্টে তার নিজেরই রেকর্ড ছিল ১:০৪.৫০ সেকেন্ড।

১১০ মিটার হার্ডেলস (পুরুষ): বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট ১৪.৬৪ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক অর্জন করেন।

১০০ মিটার হার্ডেলস (মহিলা): বিকেএসপির মোছাঃ তাসমিয়া হোসেন ১৪.৮৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জয় করেন।

৪০০ মিটার হার্ডেলস (পুরুষ): বাংলাদেশ সেনাবাহিনীর নাজিমুল হোসেন রনি ৫১.৯০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক অর্জন করেন। আজ ২০০ মিটার ইভেন্ট ছিল। এতে দ্রুততম মানব ইমরানুর রহমান অংশগ্রহণ করেননি। পারিবারিক কারণে তিনি দ্রুত ইংল্যান্ডের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন।

১৫ টি স্বর্ণ, ১২ টি রৌপ্য ও ০৭টি ব্রোঞ্জ মোট ৩৪টি পদক নিয়ে বাংলাদেশ নৌবাহিনী পদক তালিকার শীর্ষে অবস্থান করছে। ১১টি স্বর্ণ, ১৩টি রৌপ্য এবং ১৬টি ব্রোঞ্জ সহ মোট ৪০টি পদক নিয়ে ২য় অবস্থানে আছে বাংলাদেশ সেনাবাহিনী এবং ২টি স্বর্ণ ২ টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক মোট ৬টি পদক নিয়ে ৩য় অবস্থানে আছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

আরও

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

খেলাধুলা

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। এ ছাড়া এবার প্রথমবারের মতো শি...

২০২৬-০৭-১৬ ১২:৪৩

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

খেলাধুলা

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।...

২০২৬-০৭-১৬ ০৯:০৭

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

খেলাধুলা

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে নকআউটে আর্জেন্টিনার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল কয়েকবার। কিন্তু প্রত্যেক ম্যাচ জেতার পর কোচ ও অধিনায়কের কণ্ঠে...

২০২৬-০৭-১৬ ০৮:৫৬

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

খেলাধুলা

মেসি-কেইনের লড়াইয়ে কারা হবেন ম্যাচের এক্স-ফ্যাক্টর!

হ্যারি কেইন নাকি লিওনেল মেসি, জ্যুড বেলিংহ্যাম নাকি এনজো ফার্নান্দেজ— ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনালে মাঠের ভেতর...

২০২৬-০৭-১৫ ২২:৫৪