বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

চলতি বার্তা

হাম রোগীদের চিকিৎসায় বিশেষ নির্দেশনা জারি

হাম রোগীদের চিকিৎসায় বিশেষ নির্দেশনা জারি

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় সব সরকারি হাসপাতালকে জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন নির্দেশনা অনুযায়ী, হাম আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের চিকিৎসার জন্য প্রতিটি সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারণ করতে হবে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহের পরিচালক ডা. আবু মঈনুল আহসান স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো হাসপাতাল হাম আক্রান্ত রোগীকে ফিরিয়ে দিতে পারবে না। হাসপাতালে আসার সঙ্গে সঙ্গেই রোগীকে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োজিত রাখতে হবে।

এতে আরও বলা হয়, ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকালে বিশেষজ্ঞ চিকিৎসকদের হাম রোগীদের পরিদর্শন করতে হবে। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালে দর্শনার্থী প্রবেশেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ভর্তিকৃত প্রতিটি রোগীর সঙ্গে সর্বোচ্চ একজন অভিভাবক বা দর্শনার্থী অবস্থান করতে পারবেন।

স্বাস্থ্য অধিদপ্তর প্রতিটি হাসপাতালকে প্রতিদিনের হাম রোগীর তথ্য নিয়মিত এমআইএস সার্ভারে হালনাগাদ করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি জরুরি সহায়তার জন্য একটি হটলাইন নম্বরও চালু করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ হওয়ায় দ্রুত রোগ শনাক্তকরণ, আইসোলেশন এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যেই হাসপাতালগুলোকে বাড়তি সতর্কতা ও বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

চলতি বার্তা

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

চলতি বার্তা

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

চলতি বার্তা

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯

৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

চলতি বার্তা

৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক ক...

২০২৬-০৭-১৬ ০৯:১৯