সোমবার, ২৭ জুলাই ২০২৬ ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

চলতি বার্তা

হজ ক্যাম্পে চুরি-সাড়ে ১৭ হাজার রিয়াল উদ্ধার, আটক ২

হজ ক্যাম্পে চুরি-সাড়ে ১৭ হাজার রিয়াল উদ্ধার, আটক ২

রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চুরির ঘটনায় সাড়ে ১৭ হাজার সৌদি রিয়াল ও ৯১ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১ মে) হজ ক্যাম্পে আয়োজিত এক ব্রিফিংয়ে ক্যাম্পের পরিচালক লোকমান হোসেন এ তথ্য জানান।

এর আগে, আশকোনা হজ ক্যাম্পের ভেতরে এক হজযাত্রীর ব্যাগ থেকে প্রায় ৮ লাখ টাকা সমমূল্যের সৌদি রিয়াল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় হজযাত্রীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়।

পুলিশ জানায়, এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী মো. ইমান আলীর ছেলে মো. সাইয়ন আহমেদ বাদী হয়ে অজ্ঞাতনামা চোরচক্রের বিরুদ্ধে মামলা করেন।

মামলার তথ্য অনুযায়ী, গত বুধবার হজ ক্যাম্পের ভেতরে ছদ্মবেশে প্রবেশ করে এক ব্যক্তি বাথরুমে রাখা ব্যাগ থেকে টাকা চুরি করে পালিয়ে যায়। নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা গেছে, পাজামা-পাঞ্জাবি পরিহিত ওই ব্যক্তি ব্যাগ থেকে দেশি-বিদেশি মুদ্রা নিয়ে নির্বিঘ্নে বেরিয়ে যাচ্ছে।

ভুক্তভোগী হজযাত্রী ইমরান হোসেন অভিযোগ করেন, তার ব্যাগে ২২ হাজার সৌদি রিয়াল ও ১০ হাজার টাকা ছিল। পরে হজ অফিস থেকে তাকে ২ হাজার রিয়াল সহায়তা দেওয়া হয়। তিনি ইতোমধ্যে স্ত্রীসহ সৌদি আরবে হজ পালনে গেছেন।

এদিকে, হজ ক্যাম্পে অবস্থানরত অন্যান্য যাত্রীরা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো যায়।

 

আরও

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

চলতি বার্তা

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

চলতি বার্তা

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

চলতি বার্তা

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯

৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

চলতি বার্তা

৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক ক...

২০২৬-০৭-১৬ ০৯:১৯