বুধবার, ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

দূরবার্তা

হঠাৎ মোদির প্রশংসায় ট্রাম্প!

হঠাৎ মোদির প্রশংসায় ট্রাম্প!

ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ নেতাদের সম্মেলনের ফাঁকে এক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (১৭ জুন) জি-৭ নেতাদের মধ্যাহ্নভোজের সময় ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদি শান্ত, স্থির এবং ভয়ংকর স্বভাবের একজন নেতা। একই সঙ্গে তিনি নিজেকে মোদির বিপরীতে তুলনা করে বলেন, আমি তেমন নই।

১৬ মাসের বেশি সময় পর দুই নেতার মধ্যে এটি ছিল প্রথম দ্বিপাক্ষিক বৈঠকের আগে হওয়া এক সাক্ষাৎ।

জি-৭ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক আলোচনার পর এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, তিনি একজন খুব কঠোর আলোচক, আপনি এই মানুষটিকে দেখুন। আমি আপনাদের একটা তথ্য দিই। তিনি দেখতে সবচেয়ে সুন্দর মানুষ। তাকে একদম ফেরেশতার মতো লাগে; কিন্তু বাস্তবে তিনি যেমন কঠোর, তেমনি ‘ভয়ংকর জাঁদরেল’ স্বভাবেরও। তবে তিনি দেখতে খুবই ভালো।

তিনি আরও বলেন, মানুষকে তিনি চমকে দেন। অনেকেই বলেন তিনি খুব ভালো মানুষ। আমি বলি, তিনি খুব কঠোর। তিনি একজন কঠিন ব্যবসায়ী, ভারতের মানুষদের ভালোবাসেন, আবার যুক্তরাষ্ট্রকেও ভালোবাসেন।

ট্রাম্প জানান, ভবিষ্যতে তিনি ভারতে সফরের পরিকল্পনা করছেন। তিনি বলেন, ভবিষ্যতে কোনো এক সময় আমরা ভারতে যাব।

তিনি আরও বলেন, আমি যতদিন প্রেসিডেন্ট আছি, ভারত হোয়াইট হাউসে একজন ভালো বন্ধু পাবে। সবাই ভারতের প্রতি খুবই শ্রদ্ধাশীল এবং এই (নরেন্দ্র মোদি) ব্যক্তির প্রতি গভীর সম্মান রয়েছে।

ভারতের ভূমিকা প্রসঙ্গে ট্রাম্প বলেন, যদি তাদের ওপর হামলা হয়, আমরা সাহায্য করতে থাকব। কেউ যদি ওই মানুষটিকে আঘাত করে, আমরা পাশে থাকব।

তবে তিনি ইঙ্গিত দেন, নেতৃত্ব পরিবর্তন হলে অবস্থান বদলাতে পারে। ‘যদি নতুন নেতা আসে, আমি নিশ্চিত নই’- তিনি মন্তব্য করেন।

সূত্র: মিন্ট

আরও

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

দূরবার্তা

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

দূরবার্তা

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

দূরবার্তা

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

২০২৬-০৭-১৫ ২২:৫৮

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

দূরবার্তা

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

২০২৬-০৭-১৫ ২২:৩৭

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

দূরবার্তা

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

২০২৬-০৭-১৫ ১৮:০৪

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

দূরবার্তা

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতেও...

২০২৬-০৭-১৫ ১৩:২৫