বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ইস্যুতে এবার সৌদির হুঁশিয়ারি

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ইস্যুতে এবার সৌদির হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরব স্পষ্ট বার্তা দিয়েছে-‘ধৈর্যেরও একটি সীমা আছে’। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান জানিয়েছেন, ইরানের ধারাবাহিক হামলা অব্যাহত থাকলে সৌদি আরব ‘প্রয়োজনে সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না’। খবর আরব নিউজের।

রাজধানী রিয়াদে আরব ও ইসলামি দেশগুলোর জরুরি বৈঠক শেষে তিনি বলেন, ‘আমাদের সক্ষমতা যথেষ্ট, কিন্তু আমাদের ধৈর্য সীমাহীন নয়। পরিস্থিতি যেকোনো সময় ভিন্ন দিকে মোড় নিতে পারে।’ তার এই মন্তব্য ইঙ্গিত দেয়-কূটনৈতিক পথ খোলা থাকলেও সামরিক বিকল্প ব্যবস্থা এখন টেবিলে রয়েছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ২০২৩ সালে পুনঃস্থাপিত সৌদি-ইরান সম্পর্কের যে সামান্য আস্থা তৈরি হয়েছিল, তা এখন ‘সম্পূর্ণ ভেঙে পড়েছে’। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকে তিনি ‘পূর্বপরিকল্পিত শত্রুতামূলক পদক্ষেপ’ হিসেবে আখ্যা দেন।

তিনি জোর দিয়ে বলেন, ‘সৌদি আরবও প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেয়ার অধিকার রাখে’ এবং সতর্ক করেন-এই উত্তেজনা অব্যাহত থাকলে এর ‘রাজনৈতিক ও নৈতিক পরিণতি’ ইরানকেই বহন করতে হবে।

যদিও সৌদি আরব এখনও কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছে, তবে চলমান হামলা পরিস্থিতিকে এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছে, যেখানে ‘সংলাপের দরজা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে’।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯