শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

দূরবার্তা

ইরানের খারগ দ্বীপের কাছে ৭১ বর্গকিমি এলাকাজুড়ে তেলের আস্তরণ, রহস্যে পরিস্থিতি

ইরানের খারগ দ্বীপের কাছে ৭১ বর্গকিমি এলাকাজুড়ে তেলের আস্তরণ, রহস্যে পরিস্থিতি

ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপের কাছে সমুদ্রে বিশাল পরিসরে তেলের আস্তরণ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

যুক্তরাষ্ট্রের নৌযান ও উপকূলীয় লক্ষ্যবস্তুতে সাম্প্রতিক হামলার খবরের মধ্যেই এই তেলের উপস্থিতি নজরে আসে। তবে ওই এলাকায় নতুন করে কোনো হামলা হয়েছে কি না, সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে গত সপ্তাহের শুরুতে প্রথমবারের মতো এই তেলের আস্তরণ শনাক্ত হয়। এরপর শুক্রবারের মধ্যে এটি প্রায় ৭১ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।

সামুদ্রিক গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ড এআই-এর তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার খারগ দ্বীপের উপকূলীয় জলসীমায় প্রথম তেলের স্তরটি দেখা যায়, যা কয়েক দিনের মধ্যে ব্যাপকভাবে বিস্তৃত হয়।

তবে এই তেল ছড়িয়ে পড়ার কারণ এখনো নিশ্চিত নয়। সামরিক হামলা, নৌযান দুর্ঘটনা বা অন্য কোনো কারণে এটি ঘটেছে কি না—সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

বিশ্লেষকরা বলছেন, এই ধরনের বড় পরিসরের তেল ছড়িয়ে পড়া পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করতে পারে।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

আরও

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

দূরবার্তা

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

দূরবার্তা

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

দূরবার্তা

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

২০২৬-০৭-১৫ ২২:৫৮

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

দূরবার্তা

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

২০২৬-০৭-১৫ ২২:৩৭

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

দূরবার্তা

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

২০২৬-০৭-১৫ ১৮:০৪

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

দূরবার্তা

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতেও...

২০২৬-০৭-১৫ ১৩:২৫