মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

দূরবার্তা

ইরানকে ড্রোন-ক্ষেপণাস্ত্র ও খাদ্য সহায়তা দিচ্ছে রাশিয়া

ইরানকে ড্রোন-ক্ষেপণাস্ত্র ও খাদ্য সহায়তা দিচ্ছে রাশিয়া

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানকে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও খাদ্য সহায়তা দিচ্ছে রাশিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস বৃহস্পতিবার (২৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি মাস থেকেই মস্কো তেহরানে ড্রোন পাঠানো শুরু করেছে এবং মাসের শেষ নাগাদ এসব সামরিক সরঞ্জামের সরবরাহ সম্পন্ন হতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর এটিই ইরানের জন্য রাশিয়ার প্রথম মারণাস্ত্র চালান।

এর আগে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য ও স্যাটেলাইট চিত্র দিয়ে সহায়তা করে আসছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সরাসরি সামরিক সরঞ্জাম সরবরাহের মাধ্যমে মস্কো তার অবস্থান আরও স্পষ্ট করেছে।

ফিন্যান্সিয়াল টাইমস জানায়, ২০২৩ সাল থেকে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ইরানি নকশার ড্রোন তৈরি করে আসছিল রাশিয়া। বর্তমানে সেই প্রেক্ষাপটে উল্টোভাবে ইরানকেই ড্রোন সরবরাহ করছে দেশটি। এসব সরঞ্জাম ইরানের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার এবং যুদ্ধক্ষেত্রে অবস্থান শক্তিশালী করতে ব্যবহৃত হবে।

তবে এ বিষয়ে সরাসরি স্বীকারোক্তি না দিলেও ক্রেমলিনের এক মুখপাত্র বলেছেন, ইরানের সঙ্গে রাশিয়ার সংলাপ অব্যাহত রয়েছে এবং বিভিন্ন ‘ভুয়া খবর’ ছড়ানো হচ্ছে।

এদিকে কাস্পিয়ান সাগরকে রাশিয়া-ইরানের মধ্যে অস্ত্র ও পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচনা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে এই রুটে ইসরায়েলের হামলার লক্ষ্য ছিল এ ধরনের সরবরাহ ব্যাহত করা।

বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই সহায়তা ইরানকে দীর্ঘমেয়াদি সংঘাতে টিকে থাকতে সহায়তা করতে পারে এবং এতে আঞ্চলিক যুদ্ধের সমীকরণও বদলে যেতে পারে। পাশাপাশি প্রতিবেদনে দাবি করা হয়েছে, মস্কো ইরানে খাদ্য ও জরুরি ওষুধও পাঠাচ্ছে, যা দেশটির মানবিক সংকট মোকাবিলায় ভূমিকা রাখছে।

রাশিয়া ও ইরানের ক্রমবর্ধমান এই সহযোগিতা পশ্চিমা দেশগুলোর জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

দূরবার্তা

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

দূরবার্তা

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

দূরবার্তা

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

২০২৬-০৭-১৫ ২২:৫৮

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

দূরবার্তা

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

২০২৬-০৭-১৫ ২২:৩৭

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

দূরবার্তা

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

২০২৬-০৭-১৫ ১৮:০৪

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

দূরবার্তা

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতেও...

২০২৬-০৭-১৫ ১৩:২৫