শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

বিনোদন

ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে ‘বনলতা এক্সপ্রেস’

ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে ‘বনলতা এক্সপ্রেস’

দেশের মাটিতে দাপট দেখানোর পাশাপাশি আগামী ৩ এপ্রিল থেকে উত্তর আমেরিকা ও ইউরোপের মোট ৫২টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হবে ‘বনলতা এক্সপ্রেস’।

জানা গেছে, আন্তর্জাতিক পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো’র মাধ্যমে তানিম নূরের তারকাবহুল এই সিনেমাটি প্রথম সপ্তাহে ক্যানাডার ১০টি, আমেরিকার ৩৮টি এবং যুক্তরাজ্যের ৪টি থিয়েটারে প্রদর্শিত হবে। বিশ্বের নামকরা সব সিনেমা চেইন এএমসি, রিগ্যাল, সিনেপ্লেক্স, সিনেমার্ক, শোকেস ও সিনেওয়ার্ল্ড-এ দর্শকরা এটি উপভোগ করতে পারবেন।

এর মধ্যে আমেরিকায় এএমসি’র ২১টি ও রিগ্যালের ১৪টি স্ক্রিনে এবং ক্যানাডায় সিনেপ্লে্ক্সের ১০টি স্ক্রিনে সিনেমাটি চলবে। একই দিন থেকে থেকে টরন্টো, মন্ট্রিয়াল, নিউ ইয়র্ক, ডালাস, লন্ডন ও বার্মিংহামসহ প্রধান শহরগুলোর দর্শকরা বড় পর্দায় সিনেমাটি দেখতে পাবেন। আবার যুক্তরাজ্যের ৪টি স্ক্রিনে দেখানো হবে সিনেমটি; যার পরিবেশনা সহযোগী হিসেবে কাজ করছে রেভেরি ফিল্মস।

তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মওলা, জাকিয়া বারী মম ও আজমেরী হক বাঁধনসহ একঝাঁক জনপ্রিয় শিল্পী। সিনেমা সংশ্লিষ্টদের আশা, বনলতা এক্সপ্রেস’ ব্যবসায়িক সাফল্যের দিক থেকে পূর্বের ‘উৎসব’ সিনেমার রেকর্ডকেও ছাড়িয়ে যাবে। কারণ প্রথম সপ্তাহেই এটি ‘উৎসব’-এর তুলনায় ১৫টি বেশি প্রেক্ষাগৃহ পেয়েছে।

আরও

বন্যার ছবি-ভিডিও দেখে মনটা সত্যিই খারাপ হয়ে যাচ্ছে : পড়শী

বিনোদন

বন্যার ছবি-ভিডিও দেখে মনটা সত্যিই খারাপ হয়ে যাচ্ছে : পড়শী

বছর ঘুরতেই ফের বন্যার কবলে দেশ। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ বিভিন্ন জেলা প্লাবিত। এর মধ্যে আবার পা...

২০২৬-০৭-১৩ ১২:৫১

আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

বিনোদন

আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

সময় যেন তার জন্য একটু ধীরগতিতেই চলে। দুই দশকেরও বেশি সময় ধরে রুপালি পর্দায় সমানভাবে মুগ্ধতা ছড়িয়ে চলেছেন তিনি। বয়স বাড়লে...

২০২৬-০৭-১১ ১২:২৭

ক্যানসারের কাছে হার মানলেন অভিনেত্রী স্লেন কেলি

বিনোদন

ক্যানসারের কাছে হার মানলেন অভিনেত্রী স্লেন কেলি

স্লেন কেলি আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর গত ৪ জুলাই নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আইরিশ এই অভিনেত্রী...

২০২৬-০৭-০৬ ২৩:৪৫

‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোরকে হারানোর দিন আজ

বিনোদন

‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোরকে হারানোর দিন আজ

কত গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি? উত্তরটা নিজেও অবশ্য জানতেন না। তবে অনেকের মতে, সংখ্যাটা ১৫ হাজারের কম নয়! এর মধ্যে জনপ্রিয়...

২০২৬-০৭-০৬ ১২:১৬

ব্রাজিলের বিদায়ে চরম উচ্ছ্বসিত মেহজাবীন

বিনোদন

ব্রাজিলের বিদায়ে চরম উচ্ছ্বসিত মেহজাবীন

স্টেডিয়ামে বসে ব্রাজিলের বিদায় উদ্‌যাপন করলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ১৬ তে নরওয়ের কাছ...

২০২৬-০৭-০৬ ০৮:৫২