মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

প্রযুক্তি

ইউটিউব শর্টসে এআই অ্যাভাটার

ইউটিউব শর্টসে এআই অ্যাভাটার

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব তাদের শর্ট ভিডিও সেবা শর্টসে নতুন এআই-নির্ভর অ্যাভাটার ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের চেহারা ও কণ্ঠ ব্যবহার করে ভার্চুয়াল ভিডিও তৈরি করতে পারবেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই ফিচারের ফলে কনটেন্ট নির্মাতারা তাদের ডিজিটাল পরিচয়ের ওপর আরও নিয়ন্ত্রণ পাবেন। একই সঙ্গে এআই দিয়ে তৈরি ভিডিওতে স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ লেবেল ও ওয়াটারমার্ক যুক্ত থাকবে, যেমন সিন্থআইডি ও সিটুপিএ শনাক্তকারী।

প্রতিবেদন অনুযায়ী, ফিচারটি ব্যবহার করতে হলে ‘এআই প্লেগ্রাউন্ড’-এ গিয়ে লাইভ সেলফি ও কণ্ঠ রেকর্ড করতে হবে। এরপর তৈরি হবে বাস্তবসম্মত ভার্চুয়াল অ্যাভাটার, যা ব্যবহারকারী নিজের পছন্দ অনুযায়ী পরিবর্তন বা উন্নত করতে পারবেন।

অ্যাভাটার তৈরির ক্ষেত্রে কিছু নির্দেশনাও দিয়েছে ইউটিউব। যেমন—ফোন চোখের সমতলে রাখা, পর্যাপ্ত আলো নিশ্চিত করা, শান্ত পরিবেশে থাকা এবং ফ্রেমে একা থাকা। এছাড়া এই ফিচার ব্যবহারের জন্য ব্যবহারকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে এবং অ্যাকাউন্টের মালিক নিজেই হতে হবে।

অ্যাভাটার তৈরি হয়ে গেলে ব্যবহারকারী টেক্সট নির্দেশনার মাধ্যমে সর্বোচ্চ ৮ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও তৈরি করতে পারবেন। পাশাপাশি বিদ্যমান শর্টস ভিডিওতেও ‘রিমিক্স’ ও ‘রি-ইম্যাজিন’ অপশনের মাধ্যমে অ্যাভাটার যুক্ত করার সুযোগ থাকবে।

ইউটিউব আরও জানিয়েছে, ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় তাদের অ্যাভাটার বা সংশ্লিষ্ট ভিডিও মুছে ফেলতে পারবেন। তবে ভিডিও মুছে ফেললেও অ্যাভাটার স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে না। টানা তিন বছর ব্যবহার না হলে অ্যাভাটার নিজে থেকেই মুছে যাবে।

নতুন এই ফিচার ধাপে ধাপে বিশ্বব্যাপী চালু করা হবে। গত এক বছরে প্ল্যাটফর্মটিতে যুক্ত হওয়া বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচারের ধারাবাহিকতায় এটি যুক্ত হলো। সংশ্লিষ্টদের মতে, এসব উদ্যোগ কনটেন্ট তৈরি ও ব্যবহার অভিজ্ঞতাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলবে।

আরও

ঢাকায় উবারের নতুন সেবা ‘প্রিমিয়ার প্লাস’

প্রযুক্তি

ঢাকায় উবারের নতুন সেবা ‘প্রিমিয়ার প্লাস’

ঢাকায় নতুন সেবা চালু করেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। ‘প্রিমিয়ার প্লাস’ নামের এই সেবায় যাত্রীরা পাবেন নতুন মডেলের সেড...

২০২৬-০৬-২৩ ১১:৩০

ফোন কল থেকে ঘর পর্যন্ত এআই আনছেন মুকেশ আম্বানি

প্রযুক্তি

ফোন কল থেকে ঘর পর্যন্ত এআই আনছেন মুকেশ আম্বানি

ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বাজারে বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মুকেশ...

২০২৬-০৬-২২ ০৯:৩০

ডিজিটাল নেশার ছোবলে হারিয়ে যাচ্ছে শিশুর মনোযোগ ও সৃজনশীলতা

প্রযুক্তি

ডিজিটাল নেশার ছোবলে হারিয়ে যাচ্ছে শিশুর মনোযোগ ও সৃজনশীলতা

বাংলাদেশের কোমলমতি শিশু-কিশোররা আজ এক নীরব কিন্তু গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ঘিরে অভিভাবকদের...

২০২৬-০৬-১৮ ১৭:১৭

চীনের চাপে ২ বিলিয়ন ডলারের চুক্তি থেকে সরে যাচ্ছে মেটা

প্রযুক্তি

চীনের চাপে ২ বিলিয়ন ডলারের চুক্তি থেকে সরে যাচ্ছে মেটা

চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ম্যানুস কেনার ২ বিলিয়ন ডলারের চুক্তি থেকে সরে আসছে মেটা। প্রতিষ্ঠান দুটির মধ্যে কার্...

২০২৬-০৬-১৪ ১১:৫৩

কৃত্রিম বুদ্ধিমত্তার সেবার দাম কমালো গুগল

প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তার সেবার দাম কমালো গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার বাজারে নতুন প্রতিযোগিতা শুরু হয়েছে। ব্যবহারকারী বাড়াতে গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার...

২০২৬-০৬-১০ ১১:৫২