শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

জীবননগরে আইসিটি অফিসার মাহমুদের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

জীবননগরে আইসিটি অফিসার মাহমুদের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

জীবননগর উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি আফিসার) ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মাহমুদুর রহমানের (৩৫) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে পুলিশ পৌর শহরের বসুতিপাড়ার বহুতল ভবনের ভাড়া বাসার তৃতীয় তলার একটি ফ্লাট হতে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে।

জীবননগর থানা পুলিশ সূত্র জানিয়েছে, মাহমুদুর রহমান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পলিয়ানপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। ৩ বছর পূর্বে তিনি জীবননগরে আইসিটি অফিসার পদে যোগদান করেন। উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল ও থানা অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রী ইতি খাতুনের সাথে বিবাদের কারণে এক সন্তানের জনক মাহমুদুর রহমান আত্মহত্যার পথ বেছে নেন।

স্ত্রী ইতি খাতুন জানান, তাদের স্বামী- স্ত্রীর মধ্যে সাংসারিক বিষয়াদি নিয়ে ঝামেলা হতো, তা আবার মিটেও যেতো। তিনি বর্তমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা। বৃহস্পতিবার রাতে কিম্বা শুক্রবার তাদের মধ্যে কোনো ঝগড়া-বিবাদ হয়নি। সকালে তিনি ছেলের জন্য জুস আনতে যান। জুস কিনে আনার পর ঘরের দরজা লাগিয়ে দেন। দীর্ঘক্ষণ দরজা না খোলায় তিনি দরজা ধাক্কাধাক্কি করেন। পরে প্রতিবেশী ডেকে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পান। 

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ মামমুদুর রহমানের আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ ময়না তদন্তের জন্য সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে থানাতে নেওয়া হয়েছে।  

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯