বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

চলতি বার্তা

জুলাই গণঅভ্যুত্থান: আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার আবেদন খারিজ

জুলাই গণঅভ্যুত্থান: আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার আবেদন খারিজ

জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ সদস্য হত্যার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ ৪২ জনকে আসামি করে মামলা দায়েরের আবেদন করা হলেও তা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত গ্রহণ করেনি। বৃহস্পতিবার (১২ মার্চ) আদালতে পুলিশ হত্যার অভিযোগ কেন্দ্র করে একটি অভিযোগপত্র দাখিল করা হয়। এতে আসিফ মাহমুদকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়, কিন্তু সব বিষয় পর্যালোচনা করে আদালত মামলাটি আমলে নেননি।

এদিকে, সংসদ অধিবেশনের সময়ে রাষ্ট্রপতির বক্তব্যকে ঘিরে আসিফ মাহমুদ সরব ছিলেন। তিনি বলেন, দেশের জনগণ দুই ভাগে বিভক্ত—ফ্যাসিবাদের পক্ষে ও বিপক্ষে। তিনি দাবি করেন, ফ্যাসিবাদের বিপক্ষের শক্তি যেন রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ নষ্ট না করে।

সন্ধ্যা ৬টায় সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দেন—‘Chuppu Must Go’, যা দ্রুত ভাইরাল হয়।

এর আগে ৪ মার্চ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাবের তথ্য তলব করে।

 

জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানে প্রাণহানির ঘটনা স্বাধীন বাংলাদেশে নজিরবিহীন। তবে নিহতের সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে। তৎকালীন অন্তর্বর্তী সরকারের গেজেট অনুযায়ী নিহতের সংখ্যা ৮৪৪ জন। অন্যদিকে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে সংখ্যা বলা হয়েছে প্রায় ১৪০০ জন।

আরও

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চলতি বার্তা

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

চলতি বার্তা

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

চলতি বার্তা

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

চলতি বার্তা

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯