সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

দূরবার্তা

জ্বালানি সাশ্রয়ে দেশজুড়ে কঠোর ব্যবস্থা নিলো মিশর সরকার

জ্বালানি সাশ্রয়ে দেশজুড়ে কঠোর ব্যবস্থা নিলো মিশর সরকার

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি সাশ্রয় করতে বিশেষ নির্দেশ জারি করেছে মিশর সরকার। নতুন নিয়ম অনুযায়ী, দেশটির সব দোকানপাট, রেস্তোরাঁ ও শপিং সেন্টার রাত ৯টার মধ্যে বন্ধ করতে হবে। খবর বিবিসির। সরকারের এই ‘ব্যতিক্রমী পদক্ষেপের’ আওতায় রাস্তার ল্যাম্পপোস্ট এবং বিজ্ঞাপনের আলোকসজ্জাও কমিয়ে আনার নির্দেশ দেয়া হয়েছে। নতুন নিয়ম কার্যকর হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, মিশরের ব্যস্ত রাস্তাগুলো অন্ধকারে ডুবে আছে।

এই সিদ্ধান্তের পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধজনিত জ্বালানি সংকটের গভীর প্রভাব। বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত ক্রমেই বিস্তৃত হওয়ায় পুরো অঞ্চলে জ্বালানি সরবরাহ অনিশ্চিত হয়ে উঠেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে উত্তেজনা ও আংশিক অচলাবস্থার কারণে তেল ও গ্যাসের বৈশ্বিক সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে জ্বালানি আমদানিনির্ভর দেশগুলোর ওপর, যার মধ্যে মিশর অন্যতম।

মিশর নিজে কিছু গ্যাস উৎপাদন করলেও দেশটির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদেশ থেকে জ্বালানি আমদানির ওপর নির্ভর করতে হয়। কিন্তু যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এবং সরবরাহ ব্যাহত হওয়ায় দেশটির অর্থনীতিতে চাপ বাড়তে শুরু করেছে।

এর আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর সঙ্গে অর্থনৈতিক সংস্কার কর্মসূচির অংশ হিসেবে মিশর জ্বালানি খাতে ভর্তুকি কমানোর পথে হাঁটছিল। ফলে জ্বালানির দাম আগেই তুলনামূলক বেশি ছিল। নতুন করে বৈশ্বিক সংকট সেই চাপকে আরও বাড়িয়ে দিয়েছে।

আরও

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

দূরবার্তা

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

দূরবার্তা

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

দূরবার্তা

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

২০২৬-০৭-১৫ ২২:৫৮

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

দূরবার্তা

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

২০২৬-০৭-১৫ ২২:৩৭

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

দূরবার্তা

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

২০২৬-০৭-১৫ ১৮:০৪

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

দূরবার্তা

চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতেও...

২০২৬-০৭-১৫ ১৩:২৫