বুধবার, ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

কালবৈশাখী ঝড়ে কমলগঞ্জে ১২২টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

কালবৈশাখী ঝড়ে কমলগঞ্জে ১২২টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

মৌলভীবাজারের কমলগঞ্জে পরপর দুই দিনের শক্তিশালী কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে সাধারণ মানুষের জনজীবন। ঝড়ের তীব্রতায় উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ১২২টি কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ঘরের চাল উড়ে গেছে, উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা ও বাঁশঝাড়। ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। বিশেষ করে উপজেলার চা বাগান এলাকায় শ্রমিকদের বসতঘর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত দফায় দফায় চলা কালবৈশাখী ঝড় উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় আঘাত হানে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রস্তুত করা প্রাথমিক তালিকায় এখন পর্যন্ত ১২২টি ক্ষতিগ্রস্ত ঘরের তথ্য অন্তর্ভুক্ত হয়েছে। গ্রামীণ জনপদের কাঁচা ঘরগুলো ঝড়ের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। ইতোমধ্যে ১৫ মেট্রিক টন চাল এবং ৪০ বান্ডিল ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ শুরু হবে।

কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক বলেন, ‘আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করেছি। প্রাথমিকভাবে ১২২টি ঘরের তালিকা চূড়ান্ত করা হয়েছে। সরকারি বরাদ্দ ইতোমধ্যে পাওয়া গেছে এবং দ্রুততম সময়ের মধ্যে তা ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে।’

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯