বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

চলতি বার্তা

কারামুক্তির পর নারায়ণগঞ্জে ফিরলেন আইভি, সরকারকে ধন্যবাদ জানালেন

কারামুক্তির পর নারায়ণগঞ্জে ফিরলেন আইভি, সরকারকে ধন্যবাদ জানালেন

দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়ে মধ্যে রাতে নিজ শহর নারায়ণগঞ্জে ফেরেন কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামীলীগের নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহ-সভাপতি সেলিনা হায়াত আইভি।

বিভিন্ন মামলায় আদালত থেকে জামিন পাওয়ার পর রাত সাড়ে ১২টায় দেওভোগ নিজ বাড়ি চুনকা কুটিরে প্রবেশ করেন আইভী। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক মোতায়ন করা হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, তার বিরুদ্ধে থাকা ১২টি মামলায় উচ্চ আদালতের দেওয়া জামিন বহাল থাকার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়৷ 

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে গ্রেপ্তার হওয়ার পর থেকে বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলায় কারাবন্দি ছিলেন সাবেক এ মেয়র। পরবর্তীতে ধাপে ধাপে বিভিন্ন মামলায় তিনি জামিন লাভ করেন এবং সর্বশেষ আইনি জটিলতা কাটিয়ে কারামুক্ত পান তিনি।

আইভী, সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন অন্যান্য যারা তার মতো নিরপরাধ কারাবন্দি রয়েছে তাদের প্রতি সরকার যেনো সদয় হয়।দেশের আইন বিভাগের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

চলতি বার্তা

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

২০২৬-০৭-১৭ ১১:৫২

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

চলতি বার্তা

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

২০২৬-০৭-১৬ ২২:১৫

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

চলতি বার্তা

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

২০২৬-০৭-১৬ ১৪:০৯

৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

চলতি বার্তা

৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক ক...

২০২৬-০৭-১৬ ০৯:১৯