মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

সারা দেশ

খুলনায় শিশুহত্যা ও নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় শিশুহত্যা ও নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনা মহানগরীতে পৃথক দুটি ঘটনায় এক শিশুর মরদেহ ও এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। ঘটনা দুটি ‎ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নগরীর লবণচরা থানার রায়পাড়া কালভার্ট এলাকার বাসিন্দা শাহাজালালের মেয়ে জান্নাতুল মাওয়া (৪) সোমবার (২৩ মার্চ) দুপুরে নিখোঁজ হয়। পরিবার সূত্রে জানা যায়, ছোট মামার বিয়ের দাওয়াতে সাচিবুনিয়া মোহাম্মদপুর এলাকায় গিয়ে পরিচিত এক ব্যক্তি ‘আইসক্রিম খাওয়ানোর’ কথা বলে শিশুটিকে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিচিত ওই ব্যক্তি শিশুটির দূর সম্পর্কের দাদা হয়।

পরিবারের সদস্যরা পুলিশকে জানান, শিশুটিকে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিয়ে গেলেবও পরে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পরে রাত আনুমানিক ২টার দিকে পুলিশ হরিণটানা গেট সংলগ্ন একটি নির্জন স্থান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি দড়ি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দড়ি দিয়ে শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে।

লবণচরা থানার ওসি মো. তুহিনুজ্জামান বলেন, “শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
‎অন্যদিকে, একই রাতে নগরীর নিরালা এলাকার জাহিদুর রহমান সড়ক সংলগ্ন একটি বাসা থেকে সাথী আক্তার নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি বেসরকারি মোবাইল অপারেটর প্রতিষ্ঠান বাংলালিংক-এ কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। সহকর্মীরা জানান, সাথীর বাড়ি বাগেরহাটে এবং ঘটনার আগের দিনও তিনি স্বাভাবিক ছিলেন।

পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরও

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

২০২৬-০৭-১৭ ২২:৩১

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

২০২৬-০৭-১৭ ২২:২৬

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

২০২৬-০৭-১৭ ২২:২৪

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

২০২৬-০৭-১৭ ২২:২২

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

২০২৬-০৭-১৭ ২২:১৯