শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
bartika24

বণিক বার্তা

কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই

কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই

রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনায় অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক কমব্যাট স্পোর্টস প্রতিযোগিতা ‘জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশিপ’ (জেডএফসি)-এর দ্বিতীয় আসর 'জেডএফসি ২: প্রাইড অব বাংলাদেশ'।

তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) আয়োজনে অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপে থাই বক্সিং (মুয়ে থাই), প্রথাগত বক্সিং, মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) এবং দেশের ইতিহাসে প্রথমবারের মতো বেয়ার-নাকল (খালি হাতে) বক্সিংয়ের রোমাঞ্চকর বাউট অনুষ্ঠিত হয়। দর্শক গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন  তানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এবং  সানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমিল আহমেদ সোবহান।

আন্তর্জাতিক কমব্যাট স্পোর্টস প্রতিযোগিতা ‘জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশিপ’এর ​পাঁচটি মূল শিরোপাসহ একাধিক বাউটে বিশ্বমঞ্চের অভিজ্ঞ ফাইটারদের মুখোমুখি হন বাংলাদেশের তরুণ ও উদীয়মান অ্যাথলেটরা।

আয়োজনের মূল আকর্ষণ ছিল বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত ‘বেয়ার-নাকল বক্সিং’। গ্লাভস ছাড়া তিন রাউন্ডের এই বিশেষ ও রোমাঞ্চকর বাউটে আমেরিকার বিশ্বখ্যাত ফাইটার উইল চপ মুখোমুখি হন ইরানের মোস্তফা আশৌরির। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই বাউটে জয় ছিনিয়ে নেন আমেরিকান উইল চপ। এই বাউটের মাধ্যমে দেশের কমব্যাট স্পোর্টসে এক নতুন পেশাদার যুগের সূচনা হলো।

​শিরোপা ও আন্তর্জাতিক বাউটের ফলাফল
​জেডএফসি মুয়ে থাই চ্যাম্পিয়নশিপ: মালয়েশিয়ার এরওয়ান্ডি কালাইকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেন বাংলাদেশের মুহাম্মদ রাশেদ।
​আন্তর্জাতিক বাউট: ফিলিপিন্সের ফিলিপাস রাঙ্গাকে পরাজিত করে জয় পান বাংলাদেশের মনজুর আলম।
​অন্যান্য বাউট: ডব্লিউএমও এশিয়া মুয়ে থাই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মসজিদুল রেজা ওমিও থাইল্যান্ডের থানাপাত তিথামের বিরুদ্ধে লড়ে বিজয়ী হন।
এছাড়া জেডএফসি বক্সিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সুরা কৃষ্ণ চাকমা ইন্দোনেশিয়ার কুন্দিমাংয়ের বিরুদ্ধে লড়ে বিজয়ী হন। বাংলাদেশের সিরাজুল রাব্বিকে হারিয়ে জয় লাভ করেন সিঙ্গাপুরের শন রাফায়েল সানি।

খেলার বাইরেও গ্যালারিতে ছিল বিনোদন জগতের তারকাদের বর্ণিল উপস্থিতি। দর্শকদের উৎসাহ দিতে হাজির হয়েছিলেন দেশের জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অভিনয়শিল্পী জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষি আলম, মুসাফির সাঈদ বাচ্চু এবং পরিচালক কাজল আরেফিন অমি। 
এছাড়া গ্যালারিতে উপস্থিত থেকে লড়াই উপভোগ করেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ, সংগীতশিল্পী জেফার রহমান, উপস্থাপক রাফসান শাবাবসহ দেশের শীর্ষস্থানীয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা।

চলতি বছরের গত এপ্রিলে ‘জেডএফসি ১: দ্য টেকওভার’ সফলভাবে সম্পন্ন হওয়ার পর এই দ্বিতীয় আসরটি দেশের কমব্যাট স্পোর্টসকে আরও এক ধাপ এগিয়ে নিল। বসুন্ধরা স্পোর্টস সিটিকে কেন্দ্র করে এই ধরণের আন্তর্জাতিক আয়োজন কেবল স্থানীয় ফাইটারদের পেশাদার সুযোগই তৈরি করছে না, বরং বিশ্ব স্পোর্টস মানচিত্রে বাংলাদেশকে নতুন করে পরিচিত করছে। প্রথাগত খেলার বাইরে কমব্যাট স্পোর্টসের এই জোয়ার তরুণদের আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

আরও

বিপিসির সাবেক কর্তাদের এজাজ-প্রতিষ্ঠানে যোগ, প্রশ্ন স্বার্থসংঘাত নিয়ে

বণিক বার্তা

বিপিসির সাবেক কর্তাদের এজাজ-প্রতিষ্ঠানে যোগ, প্রশ্ন স্বার্থসংঘাত নিয়ে

রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবস...

২০২৬-০৯-১৬ ১৬:০৪

আইসিসিবির বিশাল আয়োজনে পর্যটনের নতুন সম্ভাবনার দুয়ার খুলছে

বণিক বার্তা

আইসিসিবির বিশাল আয়োজনে পর্যটনের নতুন সম্ভাবনার দুয়ার খুলছে

দেশ-বিদেশ ভ্রমণের নানা আয়োজন, পর্যটন পণ্য ও সেবার প্রদর্শনী এবং পর্যটন বিনিয়োগের নতুন সম্ভাবনা নিয়ে রাজধানীর বুকে শুরু হ...

২০২৬-০৯-১৫ ১৯:১৩

বৈষম্যবিরোধী অঙ্গীকার থেকে ১১ হাজার কোটি টাকার কেলেঙ্কারি

বণিক বার্তা

বৈষম্যবিরোধী অঙ্গীকার থেকে ১১ হাজার কোটি টাকার কেলেঙ্কারি

বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তব...

২০২৬-০৯-১৪ ১৭:৪৫

বিপিসির জ্বালানি আমদানিতে একই বলয়ের ছয় সরবরাহকারী

বণিক বার্তা

বিপিসির জ্বালানি আমদানিতে একই বলয়ের ছয় সরবরাহকারী

সরকার বদলেছে, বদলেছে জ্বালানি খাতের নীতিনির্ধারণের কাঠামোও। কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জ্বালানি আমদ...

২০২৬-০৯-১৪ ১৩:০৩

বিদ্যুতের পুঞ্জীভূত সংকটে শুধু মন্ত্রীকে দোষারোপ কতটা যৌক্তিক?

বণিক বার্তা

বিদ্যুতের পুঞ্জীভূত সংকটে শুধু মন্ত্রীকে দোষারোপ কতটা যৌক্তিক?

কে না জানে প্রধানমন্ত্রী তারেক রহমান অন্যসব রাজনীতিবিদের মতো কাজে-কর্মে এখন আর গতানুগতিক নন। কে না জানে রাষ্ট্রের শীর্ষ...

২০২৬-০৯-১৩ ১৩:৩০

রামপাল বিদ্যুৎ কেন্দ্র: ব্যক্তিস্বার্থ নাকি দেশের জ্বালানি নিরাপত্তা?

বণিক বার্তা

রামপাল বিদ্যুৎ কেন্দ্র: ব্যক্তিস্বার্থ নাকি দেশের জ্বালানি নিরাপত্তা?

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৮০ লাখ মেট্রিক টন কয়লা আমদানির মেগা দরপত্রকে ঘিরে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে। বাংলাদেশ-ইন্ড...

২০২৬-০৯-১২ ১৭:২৯